'মাসি-পিসি' গল্পের মাসিপিসি ও উদ্দীপকের বৃদ্ধা কি একসূত্রে গাঁথা? মতামত দাও।
উত্তর: মমত্ববোধ ও দায়িত্বশীলতার দিক বিবেচনায় 'মাসি-পিসি' গল্পের মাসি-পিসি ও উদ্দীপকের বৃদ্ধা একসূত্রে গাঁথা। 'মাসি-পিসি' গল্পের মাসি-পিসি দায়িত্বশীল ও মমতাময়ী দুই নারী। স্বামীর অত্যাচার সহ্য করতে না পেরে আহ্লাদি তাদের কাছে চলে এলে তারা তার দায়িত্ব নেয় এবং তার দেখাশোনায় সদা তৎপর থাকে। 'মাসি-পিসি' গল্পের মাসি-পিসির মধ্যে মানবতাবোধের বিষয়টি স্পষ্ট। তারা স্বামীর হাতে নির্যাতিত-নিপীড়িত আহ্লাদিকে মাতৃস্নেহে আশ্রয় দিয়েছে। শুধু তাই নয়, সব অশুভ শক্তির হাত থেকে তারা আহ্লাদিকে রক্ষা করেছে। উদ্দীপকের বৃদ্ধাও অত্যন্ত মানবিক। কারণ তিনিও মাসি-পিসির মতোই স্বামীর নির্যাতনের শিকার হওয়া মেয়েটিকে মাতৃস্নেহে আশ্রয় দিয়েছেন, অত্যাচারী স্বামীর হাত থেকে মেয়েটিকে রক্ষা করেছেন। 'মাসি-পিসি' গল্পের মাসি-পিসির মধ্যে শুধু মানবতাবোধই নয়, তারা সন্তানতুল্য স্নেহ দিয়ে আগলে রেখেছে আহ্লাদিকে। এছাড়া সমাজপতি ও বখাটেদের লোলুপদৃষ্টি থেকেও তারা আহ্লাদিকে বাঁচানোর সর্বাত্মক চেষ্টা করেছে। উদ্দীপকের বৃদ্ধার মধ্যে এই একই স্নেহ-মমতার প্রতিফলন ঘটেছে। তাই বলা যায়, উদ্দীপকের বৃদ্ধা ও গল্পের মাসি-পিসি একসূত্রে গাঁথা।
HSC Bangla 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · সৃজনশীল
'মাসি-পিসি' গল্পের মাসিপিসি ও উদ্দীপকের বৃদ্ধা কি একসূত্রে গাঁথা? ম…
উদ্দীপক
ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজ · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর