শেয়ারFacebookWhatsApp

মল্লার কী?

উত্তর: মল্লার হচ্ছে সংগীতের একটি রাগ, যা রাতের দ্বিতীয় প্রহরে গাওয়া হয়।

HSC Bangla 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Bangla 1st Paper · সৃজনশীল

মল্লার কী?

উদ্দীপক

আজ জ্যোৎস্না রাতে সবাই গেছে বনে বসন্তের এই মাতাল সমীরণে আজ জ্যোৎস্না রাতে সবাই গেছে বনে যাবো না যে যাবো না যে রইনু পড়ে ঘরের মাঝে।

ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজ · 2026

উত্তর

মল্লার হচ্ছে সংগীতের একটি রাগ, যা রাতের দ্বিতীয় প্রহরে গাওয়া হয়।

উত্তর

“রৌদ্র ত্রাসে রহে ছায়া চরণে সরণ" বলতে রৌদ্রের খরতাপে পায়ের নিচে ছায়ার লুকিয়ে থাকাকে বোঝানো হয়েছে। 'ঋতু বর্ণন' কবিতায় কবি ষড়ঋতুর বিভিন্ন বৈশিষ্ট্য বর্ণনা করতে গিয়ে গ্রীষ্মকালের নানা দিক তুলে ধরেছেন। তিনি বলেছেন, গ্রীষ্মকালে সূর্য প্রচন্ডভাবে তাপ দেয়। রৌদ্রের তাপে যেন কোথাও ছায়া পাওয়া যায় না। ছায়া যেন পায়ের নিচে আশ্রয় গ্রহণ করেছে। ফলে ছায়ার খুব প্রয়োজনীয়তা দেখা দেয়। ছায়ার এমন অবস্থা বোঝানোর জন্যই কবি প্রশ্নোক্ত কথাটি বলেছেন।

উত্তর

প্রাকৃতিক রূপবৈচিত্র্য বর্ণনার দিক থেকে উদ্দীপকের সঙ্গে 'ঋতু বর্ণন' কবিতার বসন্ত ঋতুর সাদৃশ্য রয়েছে। 'ঋতু বর্ণন' কবিতায় কবি ষড়ঋতুর বৈচিত্র্যময় প্রাকৃতিক পরিবেশকে বর্ণনা করেছেন। প্রকৃতির ছয়টি ঋতুর মধ্যে অন্যতম হচ্ছে বসন্ত ঋতু। এই ঋতুতে প্রকৃতি নতুন রূপে সজ্জিত হয়। তাই বসন্তকে বলা হয় ঋতুরাজ। উদ্দীপকে বসন্ত ঋতুর বৈশিষ্ট্য প্রতিফলিত হয়েছে। এখানে বসন্তের মাতাল হাওয়ার জোছনা রাতে সবাই বনে চলে গেছে। বসন্তের এই সৌন্দর্য সবাই উপভোগ করছে। 'ঋতু বর্ণন' কবিতায়ও এই বসন্ত ঋতুর নানা দিক ফুটে উঠেছে। কবি এ কবিতায় বসন্তকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন। তিনি বলেছেন, বসন্ত ঋতুতে গাছে গাছে নতুন পাতা আসে, এ সময় দখিনা স্নিগ্ধ বাতাস যেন প্রেমের দেবতার সংবাদ বহন করে আনে। ফুলে ফুলে গাছ ভরে ওঠে। চারদিকে ভ্রমরের গুঞ্জন আর কোকিলের কলরব শোনা যায়। এসব মানুষের মনকে আকুল করে। বসন্ত যেন নানা ফুলের মালা গলায় দিয়ে বিচিত্র বসন পরে চন্দন চর্চিত হয়ে আনন্দ নিয়ে উপস্থিত হয়। এভাবে বসন্ত ঋতুর এ অপরূপ সৌন্দর্য উদ্দীপকের বসন্তের সঙ্গে সাদৃশ্যপূর্ণ।

উত্তর

'ঋতু বর্ণন' কবিতার শুধু বসন্তের একটি খণ্ডিত দিক ধারণ করায় উদ্দীপকটি 'ঋতু বর্ণন' কবিতার সমগ্র ভাব ধারণ করেনি-মন্তব্যটি যথার্থ। 'ঋতু বর্ণন' কবিতায় কবি ষড়ঋতুর বাংলাদেশের প্রাকৃতিক বৈচিত্র্যের চিত্র তুলে ধরেছেন। গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত ও বসন্ত প্রত্যেক ঋতুই নিজস্ব বৈশিষ্ট্য নিয়ে বাংলার প্রকৃতিকে নতুন করে সাজিয়ে তোলে। এই ঋতুবৈচিত্র্যেই বাংলার প্রকৃতি অনাবিল সৌন্দর্যে মণ্ডিত হয়। উদ্দীপকে বসন্ত ঋতুর কথা বলা হয়েছে। বসন্তের মনমাতানো হাওয়ায় অবগাহন করার জন্য সবার জ্যোৎস্না রাতে বনে যাওয়ার কথা বলা হয়েছে। এখানে মূলত বসন্ত ঋতুর মনোরম সৌন্দর্যের দিকটির আভাস পাওয়া যায় যা 'ঋতু বর্ণন' কবিতার বসন্ত ঋতুর সঙ্গে সাদৃশ্যপূর্ণ। তবে এ কবিতায় কবি বসন্ত ঋতু ছাড়াও গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত ও-শীত ঋতুর নানা বিচিত্র দিক তুলে ধরেছেন। এসব ঋতুর বর্ণনায় তিনি প্রকৃতির রূপবৈচিত্র্যের সঙ্গে মানবমনের সম্পর্ক তুলে ধরেছেন। উদ্দীপকে এসব বিষয় প্রতিফলিত হয়নি। 'ঋতু বর্ণন' কবিতায় কবি বসন্তের মনোরম সৌন্দর্য বর্ণনার পাশাপাশি এ সময় ভ্রমরের গুঞ্জন, কোকিলের কুহুতান, গ্রীষ্মের প্রচণ্ড সূর্যের রৌদ্র ত্রাস ও ছায়ার গুরুত্ব, বর্ষার মেঘ গর্জন ও অবিরল বৃষ্টিস্নাত প্রকৃতি, শরতের নির্মল আকাশ, হেমন্তের পুষ্পতুল্য তাম্বুলের সুখ এবং শীতের ভয়ে দ্রুত সূর্যের ডুবে যাওয়ার দিকগুলো ফুটে উঠেছে। এগুলোর সঙ্গে কবি সুখী দম্পতির মনের সুখ তুলে ধরেছেন। উদ্দীপকে কেবল বসন্তের একটি খণ্ডচিত্র ফুটে উঠেছে। তাই বলা যায়, প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।
HSCBangla 1st Paperময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজ 2026
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

মহীশূরের টিপু সুলতান ইতিহাসের এক অবিস্মরণীয় চরিত্র। তিনি বারবার বিভিন্ন লড়াইয়ে ইংরেজদের ধরাশায়ী করেন। চতুর ইংরেজরা পেরে না উঠে টিপুর দরবারের এক উচ্চাভিলাষী সেনাপতিকে হাত করে নেয়। এই সেনাপতি টিপুর সব খবর ইংরেজদের কাছে পৌছে দিত। সেই সেনাপতি দুর্গের দরজা খুলে দিয়ে ইংরেজদের প্রবেশের সুযোগ করে দেয়। নিজ সেনাপতির বিশ্বাসঘাতকতায় অবশেষে টিপু সুলতান ইংরেজদের হাতে প্রাণ হারান।

ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ · 2026

সিরাজউদ্দৌলার ঘাতকের নাম কী?
"সবাই মিলে সত্যিই আমরা বাংলাকে বিক্রি করে দিচ্ছি না তো?" কে, কাকে, কী প্রসঙ্গে এ কথা বলেছে?
উদ্দীপকের 'সেনাপতি'র সঙ্গে 'সিরাজউদ্দৌলা' নাটকের সাদৃশ্যপূর্ণ চরিত্র/চরিত্রসমূহের বর্ণনা দাও।
"উদ্দীপকের টিপু সুলতান আর 'সিরাজউদ্দৌলা' নাটকের নবাব সিরাজের পরিণতি যেন একসূত্রে গাঁথা।"- মন্তব্যটি বিচার কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

3.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

স্বামী মারা যাওয়ার পর রাহেলাকে আশ্রয় দেয় তার ভাইয়ের ছেলে জামাল। সে রাহেলাকে মায়ের মতো শ্রদ্ধা করে। তার কোনো চাহিদা সে অপূর্ণ রাখে না। আর রাহেলা জামালের শত্রুদের সাথে হাত মিলিয়ে ষড়যন্ত্রে লিপ্ত হয় জামালের সম্পত্তি আত্মসাৎ করার জন্য।

ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ · 2026

পলাশির যুদ্ধে নবাবের সৈন্যসংখ্যা কত ছিল?
"ঘরের লোক অবিশ্বাসী হলে বাইরের লোকের পক্ষে সবই সম্ভব।"- ব্যাখ্যা করো।
উদ্দীপকের রাহেলার সাথে 'সিরাজউদ্দৌলা' নাটকের কোন চরিত্রের সাদৃশ্য রয়েছে? আলোচনা করো।
"একেই বলে ঘরের শত্রু বিভীষণ" উক্তিটির যথার্থতা উদ্দীপক ও নাটকের আলোকে বিচার করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.সৃজনশীল প্রশ্ন

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

জহিরউদ্দীন মুহাম্মদ বাবর ছিলেন ভারতবর্ষে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা। বাবরের মৃত্যুর পর তাঁর ছেলে হুমায়ুন যখন সিংহাসনে বসেন তখন তাঁর বয়স অল্প। সিংহাসনে বসার সাথে সাথেই চারদিকে নানামুখী ষড়যন্ত্র শুরু হয়। আপন আত্মীয়স্বজন তাঁর থেকে মুখ ফিরিয়ে নেয়।

নটরডেম কলেজ · 2026

"ভিক্টরি অর ডেথ, ভিক্টরি অর ডেথ।"- কে বলেছিল?
"তোমার ক্ষমতা ধ্বংস হবে, সিরাজ।"- কে, কাকে, কেন বলেছে?
উদ্দীপকের হুমায়ুন ও নাটকের সিরাজের সিংহাসন আরোহণ কীভবে সাদৃশ্যপূর্ণ? আলোচনা করো।
"স্বজনের শত্রুতা রোধ করা কঠিন।"- উদ্দীপক ও নাটকের আলোকে উক্তিটি বিশ্লেষণ করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

7.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

'মেঘনাদবধ কাব্য' মহাকাব্যে মাইকেল মধুসূদন দত্ত বিভীষণকে চিত্রিত করেছেন দেশদ্রোহী, বিশ্বাসঘাতক, অকৃতজ্ঞ, স্বপক্ষত্যাগী ও স্বজনবিমুখ হিসেবে। বিভীষণের বিশ্বাসঘাতকতার কারণে মেঘনাদ যুদ্ধ করার সুযোগ বঞ্চিত হয়েছে। তাই আজও বাঙালি সমাজে প্রবাদ হয়ে আছে 'ঘরের শত্রু বিভীষণ।'

নটরডেম কলেজ · 2026

নবাবের নিষেধ অগ্রাহ্য করে ইংরেজরা কাকে আশ্রয় দেয়?
"আমি বরং নবাবকে বিশ্বাস করতে পারি।" উক্তিটি কে, কোন প্রসঙ্গে করেছে? ব্যাখ্যা করো।
উদ্দীপকের বিভীষণের সাথে 'সিরাজউদ্দৌলা' নাটকের কোন চরিত্রের সাদৃশ্য আছে? আলোচনা করো।
"ষড়যন্ত্র ছিল বহুমুখী, মিলেছে এক স্বার্থে।"- মন্তব্যটির যথার্থতা আলোচনা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.সৃজনশীল প্রশ্ন

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

ইকবাল সাহেব একজন সাহসী পুলিশ কর্মকর্তা। মরণঘাতী ইয়াবার বিরুদ্ধে অভিযান চালিয়ে তিনি দেশের মানুষের মন জয় করলেও কিছু মানুষের কাছে তিনি ঘোর শত্রু। কারণ তিনি তাদের অবৈধ উপার্জনের পথে বাধাস্বরূপ। অভিযান চালাতে গিয়ে বেশ কয়েকবার আক্রমণের শিকার হলেও কখনো মনোবল হারাননি। জীবনের শেষ শক্তি দিয়ে দেশের তরুণ প্রজন্মের নীরব মৃত্যুর বিরুদ্ধে লড়ার জন্য বদ্ধপরিকর।

ফৌজদারহাট ক্যাডেট কলেজ, চট্টগ্রাম · 2026

ক্লাইভের আসল দলিলে কার রেফারেন্স থাকবে না?
'পাবলিকের মনে টেরর জাগিয়ে রাখতে পারাটাই শাসনক্ষমতার গ্রানাইট ফাউন্ডেশন।' কে, কাকে উদ্দেশ্য করে কেন উক্তিটি করেছেন? বুঝিয়ে লেখো।
উদ্দীপকের ইকবাল সাহেবের মতো 'সিরাজউদ্দৌলা' নাটকের একটি সাহসী চরিত্রের বর্ণনা দাও।
'পেছন থেকে আক্রমণের সুযোগ দিলে মৃত্যুর হাত থেকে পালানো যায় না।' উদ্দীপক ও নাটকের আলোকে একথার তাৎপর্য বিশ্লেষণ করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

11.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

ডা. আব্দুল কাদের নামকরা চিকিৎসক। পরিবারের দৈনন্দিন খরচ, সাংসারিক খরচ, আয়কর, জমি-জমা দেখাশোনার ভার দেন চাচাতো ভাই রাজুকে। হঠাৎ একদিন আয়কর অফিস থেকে কর ফাঁকির নোটিশ আসে ডা. আব্দুল কাদেরের নামে। এরপর খোঁজখবর নিয়ে দেখা যায় জমিজমাও হয়ে গেছে চাচাতো ভাইয়ের নামে। নিজ ব্যস্ততার জন্য এতদিন তিনি ভুল মানুষকে বিশ্বাস করায় সর্বনাশ হয়ে গেছে।

রাজশাহী ক্যাডেট কলেজ · 2026

'যত বড়ো মুখ নয় তত বড়ো কথা'- এই উক্তিটি কার?
'ব্রিটিশ সিংহ ভয়ে লেজ গুটিয়ে নিলেন, এ বড়ো লজ্জার কথা।'- উক্তিটি বিশ্লেষণ করো।
উদ্দীপকে রাজুর কার্যক্রম 'সিরাজউদ্দৌলা' নাটকের কোন ৩ ঘটনাকে সাদৃশ্যপূর্ণ করে তা আলোচনা করো।
উদ্দীপকের ডা. আব্দুল কাদের কীভাবে 'সিরাজউদ্দৌলা' নাটকের সিরাজের প্রতিনিধিত্ব করতে সক্ষম তা প্রমাণ করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.সৃজনশীল প্রশ্ন

আরো প্রশ্ন দেখো

"উদ্দীপকের টিপু সুলতান আর 'সিরাজউদ্দৌলা' নাটকের নবাব সিরাজের পরিণতি যেন একসূত্রেউদ্দীপকের 'সেনাপতি'র সঙ্গে 'সিরাজউদ্দৌলা' নাটকের সাদৃশ্যপূর্ণ চরিত্র/চরিত্রসমূহে"একেই বলে ঘরের শত্রু বিভীষণ" উক্তিটির যথার্থতা উদ্দীপক ও নাটকের আলোকে বিচার করো।উদ্দীপকের রাহেলার সাথে 'সিরাজউদ্দৌলা' নাটকের কোন চরিত্রের সাদৃশ্য রয়েছে? আলোচনা "স্বজনের শত্রুতা রোধ করা কঠিন।"- উদ্দীপক ও নাটকের আলোকে উক্তিটি বিশ্লেষণ করো।উদ্দীপকের হুমায়ুন ও নাটকের সিরাজের সিংহাসন আরোহণ কীভবে সাদৃশ্যপূর্ণ? আলোচনা করো"ষড়যন্ত্র ছিল বহুমুখী, মিলেছে এক স্বার্থে।"- মন্তব্যটির যথার্থতা আলোচনা করো।উদ্দীপকের বিভীষণের সাথে 'সিরাজউদ্দৌলা' নাটকের কোন চরিত্রের সাদৃশ্য আছে? আলোচনা ক'পেছন থেকে আক্রমণের সুযোগ দিলে মৃত্যুর হাত থেকে পালানো যায় না।' উদ্দীপক ও নাটকেরউদ্দীপকের ইকবাল সাহেবের মতো 'সিরাজউদ্দৌলা' নাটকের একটি সাহসী চরিত্রের বর্ণনা দাওউদ্দীপকের ডা. আব্দুল কাদের কীভাবে 'সিরাজউদ্দৌলা' নাটকের সিরাজের প্রতিনিধিত্ব করতউদ্দীপকে রাজুর কার্যক্রম 'সিরাজউদ্দৌলা' নাটকের কোন ৩ ঘটনাকে সাদৃশ্যপূর্ণ করে তা

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।