উদ্দীপকের সঙ্গে 'ঋতু বর্ণন' কবিতার বসন্ত ঋতুর সাদৃশ্য আছে- ব্যাখ্যা করো।
উত্তর: প্রাকৃতিক রূপবৈচিত্র্য বর্ণনার দিক থেকে উদ্দীপকের সঙ্গে 'ঋতু বর্ণন' কবিতার বসন্ত ঋতুর সাদৃশ্য রয়েছে। 'ঋতু বর্ণন' কবিতায় কবি ষড়ঋতুর বৈচিত্র্যময় প্রাকৃতিক পরিবেশকে বর্ণনা করেছেন। প্রকৃতির ছয়টি ঋতুর মধ্যে অন্যতম হচ্ছে বসন্ত ঋতু। এই ঋতুতে প্রকৃতি নতুন রূপে সজ্জিত হয়। তাই বসন্তকে বলা হয় ঋতুরাজ। উদ্দীপকে বসন্ত ঋতুর বৈশিষ্ট্য প্রতিফলিত হয়েছে। এখানে বসন্তের মাতাল হাওয়ার জোছনা রাতে সবাই বনে চলে গেছে। বসন্তের এই সৌন্দর্য সবাই উপভোগ করছে। 'ঋতু বর্ণন' কবিতায়ও এই বসন্ত ঋতুর নানা দিক ফুটে উঠেছে। কবি এ কবিতায় বসন্তকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন। তিনি বলেছেন, বসন্ত ঋতুতে গাছে গাছে নতুন পাতা আসে, এ সময় দখিনা স্নিগ্ধ বাতাস যেন প্রেমের দেবতার সংবাদ বহন করে আনে। ফুলে ফুলে গাছ ভরে ওঠে। চারদিকে ভ্রমরের গুঞ্জন আর কোকিলের কলরব শোনা যায়। এসব মানুষের মনকে আকুল করে। বসন্ত যেন নানা ফুলের মালা গলায় দিয়ে বিচিত্র বসন পরে চন্দন চর্চিত হয়ে আনন্দ নিয়ে উপস্থিত হয়। এভাবে বসন্ত ঋতুর এ অপরূপ সৌন্দর্য উদ্দীপকের বসন্তের সঙ্গে সাদৃশ্যপূর্ণ।
HSC Bangla 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের সঙ্গে 'ঋতু বর্ণন' কবিতার বসন্ত ঋতুর সাদৃশ্য আছে- ব্যাখ্যা…
উদ্দীপক
ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজ · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর