উদ্দীপকটি 'ঋতু বর্ণন' কবিতার সমগ্র ভাব ধারণ করেনি-মূল্যায়ন করো।
উত্তর: 'ঋতু বর্ণন' কবিতার শুধু বসন্তের একটি খণ্ডিত দিক ধারণ করায় উদ্দীপকটি 'ঋতু বর্ণন' কবিতার সমগ্র ভাব ধারণ করেনি-মন্তব্যটি যথার্থ। 'ঋতু বর্ণন' কবিতায় কবি ষড়ঋতুর বাংলাদেশের প্রাকৃতিক বৈচিত্র্যের চিত্র তুলে ধরেছেন। গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত ও বসন্ত প্রত্যেক ঋতুই নিজস্ব বৈশিষ্ট্য নিয়ে বাংলার প্রকৃতিকে নতুন করে সাজিয়ে তোলে। এই ঋতুবৈচিত্র্যেই বাংলার প্রকৃতি অনাবিল সৌন্দর্যে মণ্ডিত হয়। উদ্দীপকে বসন্ত ঋতুর কথা বলা হয়েছে। বসন্তের মনমাতানো হাওয়ায় অবগাহন করার জন্য সবার জ্যোৎস্না রাতে বনে যাওয়ার কথা বলা হয়েছে। এখানে মূলত বসন্ত ঋতুর মনোরম সৌন্দর্যের দিকটির আভাস পাওয়া যায় যা 'ঋতু বর্ণন' কবিতার বসন্ত ঋতুর সঙ্গে সাদৃশ্যপূর্ণ। তবে এ কবিতায় কবি বসন্ত ঋতু ছাড়াও গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত ও-শীত ঋতুর নানা বিচিত্র দিক তুলে ধরেছেন। এসব ঋতুর বর্ণনায় তিনি প্রকৃতির রূপবৈচিত্র্যের সঙ্গে মানবমনের সম্পর্ক তুলে ধরেছেন। উদ্দীপকে এসব বিষয় প্রতিফলিত হয়নি। 'ঋতু বর্ণন' কবিতায় কবি বসন্তের মনোরম সৌন্দর্য বর্ণনার পাশাপাশি এ সময় ভ্রমরের গুঞ্জন, কোকিলের কুহুতান, গ্রীষ্মের প্রচণ্ড সূর্যের রৌদ্র ত্রাস ও ছায়ার গুরুত্ব, বর্ষার মেঘ গর্জন ও অবিরল বৃষ্টিস্নাত প্রকৃতি, শরতের নির্মল আকাশ, হেমন্তের পুষ্পতুল্য তাম্বুলের সুখ এবং শীতের ভয়ে দ্রুত সূর্যের ডুবে যাওয়ার দিকগুলো ফুটে উঠেছে। এগুলোর সঙ্গে কবি সুখী দম্পতির মনের সুখ তুলে ধরেছেন। উদ্দীপকে কেবল বসন্তের একটি খণ্ডচিত্র ফুটে উঠেছে। তাই বলা যায়, প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।
HSC Bangla 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · সৃজনশীল
উদ্দীপকটি 'ঋতু বর্ণন' কবিতার সমগ্র ভাব ধারণ করেনি-মূল্যায়ন করো।
উদ্দীপক
ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজ · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর