রুবিনার সঙ্গে মাদাম লোইসেলের সাদৃশ্যপূর্ণ দিকটি বর্ণনা করো।
উত্তর: রুবিনার সঙ্গে 'নেকলেস' গল্পের মাদাম লোইসেলের সাদৃশ্যপূর্ণ দিক হলো কঠোর পরিশ্রম করার মানসিকতার দিকটি। 'নেকলেস' গল্পটিতে জীবনের কঠিন বাস্তবতায় কল্পনাবিলাসী মানুষের মনোভাবের পরিবর্তন দেখানো হয়েছে। উচ্চাকাঙ্ক্ষী মাদাম লোইসেল বাস্তবজীবনের মুখোমুখি দাঁড়িয়ে অনন্য হয়ে ওঠেন। দারিদ্র্যের ভয়াবহতা তাকে দায়িত্বশীল, পরিশ্রমী ও ত্যাগী করে তোলে। 'নেকলেস' গল্পে প্রথম জীবনে মাদাম লোইসেল একজন উচ্চাভিলাষী নারী ছিলেন। ভাগ্য তাকে এই উচ্চাভিলাষী জীবনের আকাঙ্ক্ষা থেকে বিচ্যুত করেছে। সংসারে যখন প্রবল দারিদ্র্য উপস্থিত তখন তিনি তা জয় করার জন্য কঠোর পরিশ্রম করেছেন। শেষ পর্যন্ত তিনি সফল হয়েছেন। উদ্দীপকের রুবিনাও কঠোর পরিশ্রমী। নিজের দারিদ্র্য নিয়ে সে কখনো হীনম্মন্যতায় ভোগেন না; বরং কঠোর পরিশ্রম করে সফলতার দিকে ধাবিত হয়।
HSC Bangla 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · সৃজনশীল
রুবিনার সঙ্গে মাদাম লোইসেলের সাদৃশ্যপূর্ণ দিকটি বর্ণনা করো।
উদ্দীপক
ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজ · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর