পারস্পরিক সাদৃশ্য থাকা সত্ত্বেও জীবন পরিণতিতে দুজনের জীবন ভিন্ন ধারায় প্রবাহিত- উক্তিটি বিশ্লেষণ করো।
উত্তর: জীবনযাপন ও মানসিকতার দিক থেকে ভিন্নতা থাকায় বলা যায়, পারস্পরিক সাদৃশ্য থাকা সত্ত্বেও পরিণতির দিক থেকে রুবিনা আর মাদাম লোইসেলের জীবন ভিন্ন ধারায় প্রবাহিত উক্তিটি যথার্থ। 'নেকলেস' গল্পে মাদাম লোইসেলের জীবনের একটি করুণ পরিণতির চিত্র দেখানো হয়েছে। উচ্চাভিলাষ তার জীবনকে একটি উপযুক্ত শিক্ষা দেয়। ধনী ও অভিজাতদের সঙ্গে নিজেকে তুলনা করে তাকে জীবনে একটি চরম মূল্য দিতে হয়। 'নেকলেস' গল্পে মাদাম লোইসেল দারিদ্র্য ও দেনার দায় থেকে মুক্তির জন্য কঠোর পরিশ্রম শুরু করে। তারা বাসা বদল করে। কাজের লোক বিদায় করে দিয়ে ঘরের সব কাজ সে একা করে। এভাবে দশ বছর ধরে তারা দেনা পরিশোধ করে এবং কিছু সঞ্চয় করতেও সমর্থ হন। উদ্দীপকের রুবিনাও কঠোর পরিশ্রমী। নিজের মেধা ও পরিশ্রমই তার কাছে গুরুত্বপূর্ণ। এ দিয়েই শেষ পর্যন্ত সে সফল হয়। উদ্দীপকের রুবিনা ও 'নেকলেস' গল্পের মাদাম লোইসেল উভয়েই পরিশ্রমী। কঠোর পরিশ্রমের মাধ্যমে রুবিনা আত্মনির্ভরশীল হয়ে ওঠে, আর মাদাম লোইসেল দেনার দায় থেকে মুক্তি পায়। এভাবে সাদৃশ্য থাকলেও তাদের জীবন ভিন্ন ধারায় প্রবাহিত এবং পরিণতিও ভিন্ন। সুতরাং প্রশ্নোক্ত উক্তিটি যথার্থ।
HSC Bangla 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · সৃজনশীল
পারস্পরিক সাদৃশ্য থাকা সত্ত্বেও জীবন পরিণতিতে দুজনের জীবন ভিন্ন ধার…
উদ্দীপক
ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজ · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর