'সামান্য একটি বস্তুতে কী করে একজন ধ্বংস হয়ে যেতে পারে আবার বাঁচতেও পারে'- উক্তিটি উদ্দীপকের পাখম ও 'নেকলেস' গল্পের মাদাম লোইসেলের জীবনের ট্র্যাজেডি ও মুক্তির দ্বৈত সত্যকে প্রকাশ করে।
'নেকলেস' গল্পে সামান্য বস্তুটি হলো হীরার হার, যা মাদাম, লোইসেলের জীবনে প্রথমে ধ্বংসের কারণ হয়। কেননা হারটি হারানোর পর দশ বছর তার জীবন অতি কষ্টে অতিবাহিত হয়। কিন্তু একই হার তাকে বাঁচিয়েও দেয়, কারণ এই কঠোর সংগ্রাম তাকে আত্মনির্ভরশীল, দায়িত্ববান ও বাস্তববাদী করে তোলে।
উদ্দীপকের পাখমের কাছে 'সামান্য একটি বস্তু' হলো জমি। জমির লোভ তাকে ধ্বংসের দিকে নিয়ে যায়- অতিরিক্ত জমি কেনার চেষ্টায় নিজের শক্তি ও সময়ের হিসাব ভুল করেন এবং ক্লান্তিতে মারা যান।
আবার তার মৃত্যুর মাধ্যমে পাঠক বুঝতে পারে যে, অতিরিক্ত লোভের পরিণতি কতটা ভয়াবহ। পাখম ও মাদাম লোইসেল, দুজনের ট্র্যাজেডি অন্যদের সতর্ক করে যে, বস্তুর লোভ জীবনকে ধ্বংস করতে পারে।
'নেকলেস' গল্পের উক্ত লাইনটি উদ্দীপক ও নেকলেস উভয় ক্ষেত্রেই প্রযোজ্য। মাদাম লোইসেল হার নামক সামান্য বস্তুর জন্য ধ্বংসের কিনারায় গিয়েও আত্মিকভাবে বেঁচে ওঠেন; আর পাখম জমির লোভে ধ্বংস হয়ে যান। দুটো গল্পই দেখায়, একটি সামান্য বস্তু মানুষের জীবনে কী বিশাল প্রভাব ফেলতে পারে। মাদাম লোইসেলের ক্ষেত্রে বস্তুটি তাকে আধ্যাত্মিক পরিশুদ্ধি দেয়, পাখমের ক্ষেত্রে বস্তুটি তার শারীরিক ধ্বংস ডেকে আনে। তাই বলা যায়, বস্তুর মূল্য তার বাহ্যিক দামে নয়, বরং তা মানুষের চেতনা ও জীবনবোধকে কীভাবে প্রভাবিত করে, তার মধ্যে নিহিত।