উদ্দীপকটি 'নেকলেস' গল্পের সমগ্রতা ধারণ করতে সক্ষম কি? এ প্রসঙ্গে যুক্তি উপস্থাপন করো।
উত্তর: উদ্দীপকে 'নেকলেস' গল্পের দারিদ্র্যের দিকটি প্রকাশ পেলেও এ গল্পের অন্যান্য দিক অনুপস্থিত থাকায় উদ্দীপকটি এ গল্পের সমগ্রতা ধারণ করতে পারেনি।'নেকলেস' গল্পে বর্ণিত হয়েছে মাদাম লোইসেলের উচ্চাভিলাষ, আড়ম্বরপ্রেম, রূপ, গৌরব ও মেকি অহংকার, যা শেষ পর্যন্ত তাকে দুর্ভোগের দিকে ধাবিত করে। জীবনের কঠিন শিক্ষার মুখোমুখি হয়ে সে স্বাভাবিক নিয়তিকে স্বীকার করে নেয়। সত্য গোপনের দিকটিও এ গল্পের একটি গুরুত্বপূর্ণ দিক।উদ্দীপকের কবিতাংশের কবিকে দারিদ্র্য পার্থিব ঐশ্বর্য থেকে বঞ্চিত করলেও আত্মিক শক্তিকে করেছে অদম্য ও মহৎ। এটি কবিকে অন্যায়ের বিরুদ্ধে অসংকোচ প্রতিবাদী, সত্য উচ্চারণে সাহসী করে তুলেছে। অপরদিকে 'নেকলেস' গল্পের মাদাম লোইসেল দারিদ্র্য থেকে প্রথমত শিক্ষা না নিয়ে উচ্চাভিলাষ ও মিথ্যা আড়ম্বরপ্রিয়তায় মত্ত থাকায় দুর্ভোগ ডেকে এনেছিল। শেষ মুহূর্তে তার এ ভুল ভাঙে এবং চরম সত্যে উপনীত হয় সে।উদ্দীপকের কবিতাংশের মতো জীবনের শেষ মুহূর্তে মাদাম লোইসেল জীবনের সত্যতা ধরতে পারলেও পূর্ববর্তী বিলাসী দিকগুলো উদ্দীপকে অনুপস্থিত। এছাড়াও এ গল্পে বর্ণিত মাদাম ও মসিয়ে লোইসেলের পারিবারিক অবস্থা, বল নাচের দৃশ্য, মসিয়ে লোইসেলের শখ, তাদের জীবনের সংগ্রাম ইত্যাদি বিষয় উদ্দীপকে প্রকাশ পায়নি। প্রকাশিত হয়নি মাদাম ফোরস্টিয়ারের মতো বান্ধবীর সাথে তার সম্পর্ক ও সত্য গোপন করার ঘটনা। তাই উপর্যুক্ত আলোচনা থেকে বলা যায় যে, উদ্দীপকটি 'নেকলেস' গল্পের সমগ্রতা ধারণ করতে পারেনি।
HSC Bangla 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · সৃজনশীল
উদ্দীপকটি 'নেকলেস' গল্পের সমগ্রতা ধারণ করতে সক্ষম কি? এ প্রসঙ্গে যু…
উদ্দীপক
রাজশাহী ক্যাডেট কলেজ · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর