'সোনার তরী' কবিতার দার্শনিক জীবনচেতনা উদ্দীপকে প্রতিফলিত হয়েছে কি না তা প্রমাণ করো।
উত্তর: 'সোনার তরী' কবিতায় বর্ণিত কবির দার্শনিক জীবনসত্য তথা মহাকালের স্রোতে মানবজীবন ভেসে গেলে বেঁচে থাকে তার সৃজনশীল কর্ম উদ্দীপকেও প্রকাশ পাওয়ায় এ কবিতার দার্শনিক জীবনচেতনা উদ্দীপকে প্রতিফলিত হয়েছে।'সোনার তরী' কবিতায় নিবিড়ভাবে মিশে আছে কবির দার্শনিক জীবনদর্শন। মহাকালের স্রোতে জীবন-যৌবন ভেসে যায়, কিন্তু বেঁচে থাকে মানুষের সৃজনশীল কর্মসম্ভার। তার শারীরিক অস্তিত্বকে নিশ্চিতভাবে হতে হয় নিষ্ঠুর কালগ্রাসের শিকার।উদ্দীপকে মানুষের মরণশীলতার বিপরীতে তার কল্যাণকর্মের স্থায়িত্বের দিকটি প্রকাশ পেয়েছে। অন্যান্য প্রাণীর মতো মানুষও মরণশীল। ব্যক্তিমানুষ সময়ের কালস্রোতে হারিয়ে যায়, বেঁচে থাকে তার সৃজনশীল কর্মসম্ভার। 'সোনার তরী' কবিতায়ও কবি রূপক অর্থে এই সত্য প্রকাশ করেছেন। মহাকালের নৌকায় কৃষকরূপী কবির জায়গা না হলেও জায়গা হয়েছে সোনার ধানরূপ তাঁর সৃষ্টি সম্ভারের।উদ্দীপকে মানুষে মরণশীলতার চিরন্তন দর্শন প্রকাশ পেয়েছে যা 'সোনার তরী' কবিতার মূল প্রতিপাদ্য। এ কবিতায় গভীরভাবে মিশে আছে জীবনদর্শন। মহাকালের স্রোতে মানুষের জীবন-যৌবন সব ভেসে যায়, কিন্তু বেঁচে থাকে মানুষের সৃজনশীল কর্মসম্ভার। তার ব্যক্তিসত্তা ও শারীরিক অস্তিত্বকে নিশ্চিতভাবে হতে হয় মহাকালের নিষ্ঠুর কালগ্রাসের শিকার। 'সোনার তরী' কবিতার এ জীবনদর্শনই উদ্দীপকে প্রতিফলিত হয়েছে। তাই উপর্যুক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায় যে, 'সোনার তরী' কবিতার দার্শনিক জীবনচেতনা উদ্দীপকে প্রতিফলিত হয়েছে।
HSC Bangla 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · সৃজনশীল
'সোনার তরী' কবিতার দার্শনিক জীবনচেতনা উদ্দীপকে প্রতিফলিত হয়েছে কি ন…
উদ্দীপক
রাজশাহী ক্যাডেট কলেজ · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর