"উদ্দীপক ও 'বিভীষণের প্রতি মেঘনাদ' কবিতার মূলভাব এক ১৫ নয়।"- মন্তব্যটি সমর্থন করো কি? তোমার মতের পক্ষে যুক্তি দাও।
উত্তর: বিষয়বস্তুর দিক থেকে বলা যায় "উদ্দীপক ও 'বিভীষণের প্রতি মেঘনাদ' কবিতার মূল ভাবনা এক নয়"- মন্তব্যটি যথার্থ'বিভীষণের প্রতি মেঘনাদ' কবিতাটি মহাকাব্য 'মেঘনাদবধ কাব্যে'র একটি খন্ডাংশ মাত্র। এ কবিতায় বিশ্বাসঘাতক বিভীষণের সহযোগিতায় অন্যায় যুদ্ধে লক্ষ্মণের হাতে দেশপ্রেমিক অসমসাহসী বীর মেঘনাদের মৃত্যুর বর্ণনা বিধৃত হয়েছে। যেখানে লক্ষ্মণ যুদ্ধের নিয়ম ভঙ্গ করে কাপুরুষের মতো নিরস্ত্র মেঘনাদের উপর আক্রমণ করে তাকে পরাজিত ও হত্যা করে।উদ্দীপকে এক মহান যোদ্ধার আদর্শ ও মহারথীপ্রথা মেনে যুদ্ধ করার কথা বলা হয়েছে। এখানে বীরযোদ্ধা ঈশা খাঁ মানসিংহের সঙ্গে যুদ্ধ করে মানসিংহের তরবারি ভেঙে ফেলেছেন। কিন্তু অসহায় মানসিংহকে ঈশা খাঁ সুযোগ পেয়েও হত্যা করেননি। তিনি তাকে নিজের কোষ থেকে অস্ত্র উপহার দিয়ে পুনরায় যুদ্ধ করার জন্য আহ্বান করেছেন। এই ঘটনাটির বিপরীত ঘটনা ঘটেছে 'বিভীষণের প্রতি মেঘনাদ' কবিতায়। সেখানে লক্ষ্মণ অন্যায়ভাবে নিরস্ত্র মেঘনাদকে আক্রমণ ও হত্যা করেছে।'বিভীষণের প্রতি মেঘনাদ' কবিতায় কবি বিভীষণের বিশ্বাসঘাতকতা, লক্ষ্মণের নির্মমতা এবং মেঘনাদের স্বদেশপ্রেম তুলে ধরেছেন। এখানে বিভীষণের বিশ্বাসঘাতকতা ছাপিয়ে বড়ো হয়ে উঠেছে মেঘনাদের বীরত্ব, ব্যক্তিত্ব, স্বদেশপ্রেম ও সাহসিকতা। স্বজাতির প্রতি মেঘনাদের মমত্ববোধ সবার দৃষ্টি কাড়ে। এসব বিষয় উদ্দীপকে প্রতিফলিত হয়নি। এসব দিক বিচারে তাই বলা যায়, প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।
HSC Bangla 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · সৃজনশীল
"উদ্দীপক ও 'বিভীষণের প্রতি মেঘনাদ' কবিতার মূলভাব এক ১৫ নয়।"- মন্তব্…
উদ্দীপক
নটরডেম কলেজ · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর