দেশপ্রেম, আত্মমর্যাদা ও স্বাজাত্যবোধ বীরের বৈশিষ্ট্য। উদ্দীপক ও 'বিভীষণের প্রতি মেঘনাদ' কবিতার আলোকে বিশ্লেষণ করো।
উত্তর: দেশপ্রেম, আত্মমর্যাদা ও স্বাজাত্যবোধ বীরের বৈশিষ্ট্য- এই উক্তি উদ্দীপকের মুক্তিযোদ্ধা সালাহউদ্দীন ও কবিতার মেঘনাদের চরিত্রে সম্পূর্ণভাবে প্রতিফলিত হয়েছে। 'বিভীষণের প্রতি মেঘনাদ' কবিতায় কবি মাইকেল মধুসূদন দত্ত দেশপ্রেমিক অসমসাহসী বীর মেঘনাদের দেশপ্রেমের মহত্ত্বকে তুলে ধরেছেন। মেঘনাদ তার দেশপ্রেমের মহত্ত্বের কারণে সব যুগে, সব কালে মানুষের কাছে নন্দিত হয়েছেন। উদ্দীপকের মুক্তিযোদ্ধা সালাহউদ্দীন দেশপ্রেমের টানে মুক্তিযুদ্ধে যোগ দিয়েছিলেন। রাজাকারের নির্মম নির্যাতনের পরেও কোনো তথ্য দেননি। তার এই সাহস ও বীরত্ব কবিতার মেঘনাদের সাথে সাদৃশ্যপূর্ণ। বিভীষণ শত্রুপক্ষ নিয়ে নিরস্ত্র মেঘনাদকে আক্রমণ করলেও সে পিছপা হয়নি। বিভীষণের এই প্রাণপণ লড়াইয়ের বৈশিষ্ট্য উদ্দীপকের সালাহউদ্দীনের মাঝে দেখা যায়। 'বিভীষণের প্রতি মেঘনাদ' কবিতায় স্বদেশ বাঁচাতে এবং যুদ্ধজয় নিশ্চিত করতে মেঘনাদ ইস্টদেবতার পূজা করার জন্য মনস্থির করে। বিভীষণের সহায়তায় লক্ষ্মণ নিকুম্ভিলা যজ্ঞাগারে উপস্থিত হয়। মেঘনাদ বীরদর্পে পরিস্থিতি মোকাবিলার চেষ্টা করে যায়। মুক্তিযোদ্ধা সালাহউদ্দীন দেশের সম্মান রক্ষায় নিজের জীবন উৎসর্গ করেছেন। দুজনের মূল্যবোধ একই দেশের প্রতি গর্ব, আত্মমর্যাদা ও স্বাজাত্যের প্রতি দায়িত্ববোধ। তাই উক্তিটি সম্পূর্ণ সঠিক যে, এই তিনটি গুণ বীরের অপরিহার্য বৈশিষ্ট্য, উদ্দীপক ও কবিতা উভয়ই তার প্রমাণ।
HSC Bangla 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · সৃজনশীল
দেশপ্রেম, আত্মমর্যাদা ও স্বাজাত্যবোধ বীরের বৈশিষ্ট্য। উদ্দীপক ও 'বি…
উদ্দীপক
ফৌজদারহাট ক্যাডেট কলেজ, চট্টগ্রাম · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর