'নিঃক্ষত্রিয় করিব বিশ্ব, আনিব শান্তি শান্ত উদার!' কবির একথার তাৎপর্য কী?
উত্তর: "নিঃক্ষত্রিয় করিব বিশ্ব, আনিব শান্তি শান্ত উদার!" বলতে কবি বিশ্বকে নিঃক্ষত্রিয় করে মানুষের জন্য শান্তি আনাকে বুঝিয়েছেন- যার মাধ্যমে পৃথিবী থেকে তিনি যুদ্ধের সমাপ্তি টানবেন। 'বিদ্রোহী' কবিতায় কবি বিশ্বে চলমান সমস্ত অন্যায়, অবিচার, অত্যাচারের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছেন। তিনি পৃথিবীর সমস্ত অপশক্তির অবসান চেয়েছেন। কবি পৃথিবীকে সুন্দর ও বাসযোগ্য করে নির্মাণ করতে চান। তাই শোষণমূলক শাসনকাঠামো ধ্বংস করতে চান। তিনি মনে করেন, ক্ষত্রিয় সম্প্রদায়ের জন্যই পৃথিবীতে যুদ্ধ, হানাহানি লেগে আছে। তাই তিনি পৃথিবীকে নিঃক্ষত্রিয় করতে চেয়েছেন। আর পৃথিবী নিঃক্ষত্রিয় হলে যুদ্ধ থাকবে না এবং পৃথিবী শান্ত হয়ে উঠবে।
HSC Bangla 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · সৃজনশীল
'নিঃক্ষত্রিয় করিব বিশ্ব, আনিব শান্তি শান্ত উদার!' কবির একথার তাৎপর্…
উদ্দীপক
ফৌজদারহাট ক্যাডেট কলেজ, চট্টগ্রাম · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর