"আমি মরু-নির্ঝর ঝর ঝর, আমি শ্যামলিমা ছায়া-ছবি।"- এ কথার তাৎপর্য কী? ব্যাখ্যা করো।
উত্তর: "আমি মরু-নির্ঝর ঝর ঝর, আমি শ্যামলিমা ছায়া-ছবি"-কথাটি দ্বারা কবি উষর মরুভূমির বুকে শান্তির ধারা বইয়ে শ্যামলিমার ছায়া বিস্তার করার বিষয়টিকে বুঝিয়েছেন। দীর্ঘদিনের বৃষ্টিহীনতা থেকে মরুভূমির সৃষ্টি। মরুভূমিতে জলশূন্য আবহাওয়া বিরাজ করায় সেখানে সবুজের ছোঁয়া নেই, দিগন্ত বিস্তৃত শুধু ধূ ধূ তপ্ত বালুকা। বিদ্রোহী কবিসত্তা এমন তপ্ত মরুভূমিতে প্রাণের উচ্ছ্বাস নির্ঝর জলপ্রপাত হয়ে ঝরতে চায়, প্রাণের সবুজের ছোঁয়ায় ভরিয়ে দিতে চায় বালুভূমিকে। বিদ্রোহী কবির প্রশান্ত দিকটি আলোচ্য পঙ্ক্তিতে প্রকাশিত হয়েছে।
HSC Bangla 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · সৃজনশীল
"আমি মরু-নির্ঝর ঝর ঝর, আমি শ্যামলিমা ছায়া-ছবি।"- এ কথার তাৎপর্য কী?…
উদ্দীপক
ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর