উদ্দীপকের প্রথম বাণীতে 'আমি কিংবদন্তির কথা বলছি' কবিতার ফুটে ওঠা দিকটি ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের প্রথম বাণীতে 'আমি কিংবদন্তির কথা বলছি' কবিতার বাঙালি জাতির হাজার বছরের সংগ্রামের ইতিহাসের দিকটি প্রকাশ পেয়েছে।'আমি কিংবদন্তির কথা বলছি' কবিতায়, উচ্চারিত হয়েছে ঐতিহ্যসচেতন শিকড়সন্ধানী মানুষের সর্বাঙ্গ মুক্তির দৃপ্ত ঘোষণা। এই কবিতার প্রেক্ষাপটে আছে বাঙালি সংস্কৃতির হাজার বছরের সশস্ত্র সংগ্রামের ইতিহাস। এ ইতিহাস ভূমিজীবী অনার্য ক্রীতদাসদের লড়াই করে টিকে থাকার ইতিহাস।উদ্দীপকে বর্ণিত হয়েছে ব্রিটিশবিরোধী আন্দোলনের সশস্ত্র বিপ্লবী মাস্টারদা সূর্যসেনের সংগ্রামী মনোভাব। তাঁর অমর বাণীর মধ্য দিয়ে বাঙালি জাতির পৌনঃপুনিক সশস্ত্র সংগ্রামের ধারাবাহিকতা প্রকাশ পেয়েছে। তিনি মারা গেলেও বাঙালি এ সংগ্রাম অব্যাহত রেখে স্বাধীনতা অর্জন করে। 'আমি কিংবদন্তির কথা বলছি' কবিতায় বাঙালি জাতির হাজার বছরের সংগ্রাম প্রকাশ পেয়েছে। এ দেশের ইতিহাসে ভূমিজীবী অনার্য ক্রীতদাসদের সংগ্রামের ক্ষতচিহ্ন লিপিবদ্ধ আছে। আলোচ্য কবিতার এ দিকটি উদ্দীপকে প্রকাশ পেয়েছে।
HSC Bangla 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের প্রথম বাণীতে 'আমি কিংবদন্তির কথা বলছি' কবিতার ফুটে ওঠা দি…
উদ্দীপক
রাজশাহী ক্যাডেট কলেজ · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর