উদ্দীপকটি 'আমি কিংবদন্তির কথা বলছি' কবিতার আংশিক ভাবকে ধারণ করেছে মাত্র। এ মন্তব্যটির সত্যতা যাচাই করো।
উত্তর: উদ্দীপকে বাঙালির সংগ্রামের দিকটি প্রকাশ পেলেও 'আমি কিংবদন্তির কথা বলছি' কবিতায় বর্ণিত বাঙালি জাতির ঐতিহ্য ও সংস্কৃতির দিকটি প্রকাশ না পাওয়ায়, "উদ্দীপকটি 'আমি কিংবদন্তির কথা বলছি' কবিতার আংশিক ভাবকে ধারণ করেছে মাত্র" মন্তব্যটি যথার্থ।'আমি কিংবদন্তির কথা বলছি' কবিতায় কবি তার পূর্বপুরুষের সাহসী ও গৌরবোজ্জ্বল ইতিহাসের কথা উপস্থানের মধ্য দিয়ে তাঁর বক্তব্যকে এগিয়ে নিয়ে চলেন। তাঁর বর্ণিত এ ইতিহাস মাটির কাছাকাছি মানুষের ইতিহাস, বাংলার ভূমিজীবী মানুষের লড়াইয়ের ইতিহাস।উদ্দীপকে সশস্ত্র বিপ্লবী মাস্টারদা সূর্যসেনের অমোঘ বাণী প্রকাশ পেয়েছে। তিনি বলেছেন তাঁর মৃত্যুদণ্ড বিপ্লবকে স্থবির করতে পারে না। তিনি মারা গেলেও বিপ্লব বেঁচে থাকবে, স্বাধীনতা আসবেই। 'আমি কিংবদন্তির কথা বলছি' কবিতাও কবি বাঙালি জাতির হাজার বছরের সংগ্রামী ইতিহাস ফুটিয়ে তুলেছেন। এদেশের ভূমিজীবী অনার্য ক্রীতদাসের সংগ্রামকে তুলে ধরেছেন।উদ্দীপকে আলোচ্য কবিতার সংগ্রামের দিকটি প্রকাশ পেলেও ঐতিহ্য ও সংস্কৃতির দিকটি প্রকাশ পায়নি। নদীবিধৌত বাংলা প্রধানত কৃষির ওপর নির্ভরশীল। কবির পূর্বপুরুষদের সংগ্রামে মিশে আছে তার ক্ষতচিহ্ন। তাদের হাতে পলিমাটি চাষের সৌরভ আর পিঠে জমিদার-জোতদারদের অত্যাচারের ক্ষত। সেই সাথে এই পৌনঃপুনিক সংগ্রাম যোগসূত্র স্থাপন করেছে মুক্তিযুদ্ধের সাথে, কবি তুলে ধরেছেন মা, বোন ও ভাইয়ের কথা। উদ্দীপকে এ দিকগুলো অনুপস্থিত থাকায় আলোচ্য মন্তব্যটি যথার্থ।
HSC Bangla 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · সৃজনশীল
উদ্দীপকটি 'আমি কিংবদন্তির কথা বলছি' কবিতার আংশিক ভাবকে ধারণ করেছে ম…
উদ্দীপক
রাজশাহী ক্যাডেট কলেজ · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর