উদ্দীপকে 'তাহারেই পড়ে মনে' কবিতার কোন দিকটি প্রকাশ পেয়েছে ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে 'তাহারেই পড়ে মনে' কবিতার কবির ব্যক্তিজীবনের দুঃখ, বেদনা ও একাকিত্বের দিকটি প্রকাশ পেয়েছে। 'তাহারেই পড়ে মনে' কবিতায় প্রিয় স্বামীর মৃতু কবিহৃদয়কে দুঃখভারাক্রান্ত করে ফেলেছে। এই বিয়োগ-ব্যথা কবিকে তাঁর চারপাশের পরিবেশ থেকে অনেকটাই বিচ্ছিন্ন করে রেখেছে। কবির জীবনে এতটাই রিক্ততা ও বিষণ্ণতা এসেছে যে প্রকৃতিতে বিরাজমান বসন্তের সৌন্দর্যও কবিমনকে কোনোভাবে প্রভাবিত করতে পারে না। 'তাহারেই পড়ে মনে' কবিতায় কবির ব্যক্তিজীবনের দুঃখময় ঘটনার ছায়াপাত ঘটেছে। কবির স্বামীর আকস্মিক মৃত্যুতে তাঁর জীবনে নেমে আসে এক দুঃসহ বিষণ্ণতা। কবির হৃদয় আচ্ছন্ন হয়ে আছে রিক্ততার হাহাকারে। প্রিয়জনের মৃত্যু কবিকে এতটাই ব্যথিত করেছে যে, বসন্ত তার সমস্ত সৌন্দর্য দিয়েও তাঁর হৃদয়কে স্পর্শ করতে পারে না। উদ্দীপকেও প্রিয়জনের বিচ্ছেদ বা মৃত্যুর বিষয়টি লক্ষ করা যায়। মানুষ যাকে খুব ভালোবাসে তার আকস্মিক বিচ্ছেদ বা মৃত্যু তাকে বিষণ্ণ ও বেদনাক্রান্ত করে তোলে- 'তাহারেই পড়ে মনে' কবিতার এই বিষয়টি উদ্দীপকে প্রকাশ পেয়েছে।
HSC Bangla 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে 'তাহারেই পড়ে মনে' কবিতার কোন দিকটি প্রকাশ পেয়েছে ব্যাখ্যা …
উদ্দীপক
ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজ · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর