উদ্দীপকের গোয়ালন্দ নদী তীরবর্তী ভাঙনের চিত্র 'পদ্মা' কবিতার সাথে কীভাবে সাদৃশ্যপূর্ণ? আলোচনা করো।
উত্তর: উদ্দীপকের গোয়ালন্দ নদী-তীরবর্তী ভাঙনের চিত্র 'পদ্মা' কবিতায় বর্ণিত পদ্মার ধ্বংসাত্মক রূপের সঙ্গে সাদৃশ্যপূর্ণ।'পদ্মা' কবিতা কবি পদ্মার ধ্বংসাত্মক ও ভয়ংকর বৈশিষ্ট্য ফুটিয়ে তুলেছেন। এ নদী কখনো কখনো এমন রূপ ধারণ করে যে তা দেখে মানুষ ভীতসন্ত্রস্ত হয়ে পড়ে। বর্ষাকালে এ নদীর জলস্রোত স্ফীত হয়ে ভাসিয়ে নিয়ে যায় মানুষের সাজানো বাগান, ঘর, এমনকি জীবনও।উদ্দীপকে গোয়ালন্দ দিয়ে বয়ে যাওয়া নদীর ধ্বংসাত্মক রূপ প্রকাশ পেয়েছে। এ নদীর স্বেচ্ছাচারের শিকার হয়েছে দুই তীরের মানুষ। বসতভিটা, ফসলি জমি এ নদীর ভাঙনে অতল গর্ভে হারিয়ে গেছে। 'পদ্মা' কবিতায় উল্লিখিত পদ্মার ভয়ংকর রূপ দেখে দুরন্ত হার্মাদ জলদস্যুরাও ভয়ে কাঁপত। পদ্মা স্বেচ্ছাচারী। প্রতিবছর বন্যার প্লাবনে এ নদীর দুই তীরের জনবসতি, ঘরবাড়ি নদীভাঙনের শিকার হয়; এমনকি প্রাণহানিও ঘটে। এভাবে উদ্দীপকটি 'পদ্মা' কবিতায় বর্ণিত পদ্মা নদীর স্বেচ্ছাচারের শিকার মানুষের সঙ্গে সাদৃশ্যপূর্ণ।
HSC Bangla 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের গোয়ালন্দ নদী তীরবর্তী ভাঙনের চিত্র 'পদ্মা' কবিতার সাথে কী…
উদ্দীপক
ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর