"সর্বস্বান্ত মানুষ যেন নতুন অনুপ্রেরণায় বেঁচে থাকার স্বপ্ন দেখে" বাক্যে 'পদ্মা' কবিতার মর্মার্থই যেন ফুটে উঠেছে- বিশ্লেষণ করো।
উত্তর: "সর্বস্বান্ত মানুষ যেন নতুন অনুপ্রেরণায় বেঁচে থাকার স্বপ্ন দেখে।"- উদ্দীপকের আলোচ্য বাক্যে 'পদ্মা' কবিতার মর্মার্থই যেন ফুটে উঠেছে- মন্তব্যটি যথার্থ।'পদ্মা' কবিতায় ফররুখ আহমদ পদ্মার ধ্বংসাত্মক ও কল্যাণময়ী উভয় দিককে সার্থকতার সঙ্গে তুলে ধরেছেন। বর্ষাকালে পদ্মার প্লাবনে জনজীবন সর্বস্বান্ত হয়ে পড়ে। তবে পদ্মার এই প্লাবন পলিমাটি বহন করায় তা ফসলের পক্ষে খুবই উপযোগী। এই পলিমাটির কল্যাণে ফলানো ফসলের কথা 'পদ্মা' কবিতায় কবি তুলে ধরেছেন।উদ্দীপকে গোয়ালন্দ দিয়ে বয়ে যাওয়া নদীর প্লাবনে সর্বস্বান্ত জনজীবনের চিত্র ফুটে উঠেছে। তবে বন্যায় পলিবাহিত মাটিতে বাদাম, আলু, পাট, ধান লাগিয়ে প্রচুর ফসল পায় ওই এলাকার জনসাধারণ। তারা যেন নতুনভাবে বাঁচার অনুপ্রেরণা পায়। 'পদ্মা' কবিতায়ও পদ্মা নদীর করাল গ্রাসে ক্ষতিগ্রস্ত মানুষ সেই ধ্বংসস্তূপের ভেতর আবার নতুন জীবনের প্রেরণা পায় সেই পদ্মাকে ঘিরেই।'পদ্মা' কবিতায় বর্ণিত পদ্মার প্লাবন জান-মালের ক্ষতিসাধন করলেও পলিবাহিত এ প্লাবন ফসলের অতিরিক্ত ফলনের উপযোগী। সোনার ফসল এই এলাকার জনগোষ্ঠীর বেঁচে থাকার সম্বল। এর ওপর ভর করেই মানুষ আবার বেঁচে থাকার আশায় বুক বাঁধে। উদ্দীপকের নদীর বন্যায় জনসাধারণ সর্বস্বান্ত হলেও এর পলিবাহিত মাটিতে প্রচুর ফসল ফলে, যা মানুষকে ঘুরে দাঁড়াতে সাহায্য করে। তাই বলা যায় যে, আলোচ্য উক্তিটি সমর্থনযোগ্য।
HSC Bangla 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · সৃজনশীল
"সর্বস্বান্ত মানুষ যেন নতুন অনুপ্রেরণায় বেঁচে থাকার স্বপ্ন দেখে" বা…
উদ্দীপক
ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর