'দুনিয়া যেন নিঃশ্বাস রুদ্ধ করে আছে, আকাশে যেন তারা নেই।'- ব্যাখ্যা করো।
উত্তর: 'দুনিয়া যেন নিঃশ্বাস রুদ্ধ করে আছে, আকাশে যেন তারা নেই' বলতে জিকির চলাকালে চারদিকের শব্দহীনতাকে বোঝানো হয়েছে। মাজারে শিরনি চড়ানোর দিন বাদ মাগরিব মজিদ সমস্ত মুসল্লিকে নিয়ে জিকিরে বসে। ভেতর ঘরের উঠানে পাড়ার নারীরা নিঃশব্দে রান্নাবান্না করে। মাজার থেকে শুধু থেকে থেকে জিকিরের ধ্বনি ওঠে। জমিলা এ দৃশ্যের সাথে পরিচিত নয় বলে রহিমাকে ডাক দেয়। কিন্তু এতে রহিমা সাড়া দেয় না। নিঃশব্দ নিঃস্তব্ধ এ পরিবেশ প্রকৃতিকে জমিলার কাছে নিঃশ্বাসরুদ্ধ পৃথিবীর মতো মনে হয় বলে প্রকাশ করা হয়েছে আলোচ্য বাক্যে।
HSC Bangla 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · সৃজনশীল
'দুনিয়া যেন নিঃশ্বাস রুদ্ধ করে আছে, আকাশে যেন তারা নেই।'- ব্যাখ্যা …
উদ্দীপক
রাজশাহী ক্যাডেট কলেজ · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর