দৃশ্যকল্প-১ অনুযায়ী অহনের জীবনভাবনা 'প্রত্যাবর্তনের লজ্জা' কবিতার সাথে কীভাবে বৈসাদৃশ্যপূর্ণ তা ব্যাখ্যা করো।
উত্তর: দৃশ্যকল্প-১ অনুযায়ী অহনের জীবনভাবনার মতো 'প্রত্যাবর্তনের লজ্জা' কবিতার কবি শহুরে জীবনে খাপ খাওয়াতে না পারার ব্যর্থতার সাথে উদ্দীপকটি বৈসাদৃশ্যপূর্ণ।'প্রত্যাবর্তনের লজ্জা' কবিতায় বর্ণিত হয়েছে শহুরে জীবনে খাপ না খাওয়াতে পারায় কবির গ্রামে ফিরে আসার ব্যর্থতাজনিত লজ্জা। কবির কাছে নাগরিক জীবনের চেয়ে মাতৃতুল্য গ্রামীণজীবনই পরম স্বস্তির। কবি তার ব্যর্থতার লজ্জা মাকে অবলম্বন করে মুছে ফেলবেন।উদ্দীপকের দৃশ্যকল্প-১ এ প্রকাশ পেয়েছে বিদেশের প্রতি অহনের মোহ। অহন উচ্চ মাধ্যমিক পাশ করে ফ্রান্সে যায় উচ্চশিক্ষার জন্য। সেখানকার প্রকৃতি-পরিবেশ পেয়ে সে স্বদেশকে ভুলে সেখানকার স্থায়ী বাসিন্দা হয়ে যায়। অন্যদিকে 'প্রত্যাবর্তনের লজ্জা' কবিতায় বর্ণিত কবি শহরমুখী জীবনযাত্রায় খাপ খাওয়াতে না পেয়ে পল্লিপ্রকৃতিতে ফিরে আসেন। তাঁর কাছে শহর বা নাগরিক জীবনের চেয়ে মাতৃতুল্য গ্রামীণজীবনই শ্রেয়। এদিক থেকে উদ্দীপকের অহনের জীবনভাবনা 'প্রত্যাবর্তনের লজ্জা' কবিতায় বর্ণিত কবির জীবনভাবনার সাথে বৈসাদৃশ্যপূর্ণ।
HSC Bangla 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · সৃজনশীল
দৃশ্যকল্প-১ অনুযায়ী অহনের জীবনভাবনা 'প্রত্যাবর্তনের লজ্জা' কবিতার স…
উদ্দীপক
রাজশাহী ক্যাডেট কলেজ · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর