দৃশ্যকল্পদ্বয়ে 'প্রত্যাবর্তনের লজ্জা' কবিতার সামগ্রিক প্রকাশ পেয়েছে কি? তোমার যুক্তিসংগত মতামত দাও। ভাবার্থ
উত্তর: দৃশ্যকল্পদ্বয়ে 'প্রত্যাবর্তনের লজ্জা' কবিতায় বর্ণিত কবির ব্যর্থতাজনিত গ্লানি ও অন্যান্য দিক প্রকাশ না পাওয়ায় এগুলো এ কবিতার সামগ্রিক ভাবার্থ প্রকাশ করতে পারেনি।'প্রত্যাবর্তনের লজ্জা' কবিতায় প্রকাশ পেয়েছে কবির ব্যর্থতাজনিত গ্লানি। কবি দশ মাইল হেঁটে এসে রাতের শেষ ট্রেন ধরতে না পেরে হতাশা প্রকাশ করেছেন। এ ব্যর্থতার লজ্জা কবি মাকে অবলম্বন করে মুছে ফেলেছেন।উদ্দীপকের দৃশ্যকল্প-১ এ প্রকাশ পেয়েছে অহনের পরদেশ মোহ। সে উচ্চশিক্ষা গ্রহণের জন্য ফ্রান্সে গেলেও দেশে ফিরে আসেনি। বরং সে দেশের স্থায়ী নাগরিক হয়েছে। দৃশ্যকল্প-২ এ প্রকাশ পেয়েছে কবির নিখাদ দেশপ্রেম ও মাতৃভূমির প্রকৃতির প্রতি অকৃত্রিম মোহ। 'প্রত্যাবর্তনের লজ্জা' কবিতাও কবির দেশপ্রেমসচেতনা প্রকাশ পেয়েছে। শহর বা নাগরিক জীবনের চেয়ে কবির কাছে মাতৃতুল্য গ্রামীণজীবনই পরম স্বস্তির। তাই কবি ব্যর্থতার গ্লানি নিয়েও স্বদেশে প্রত্যাবর্তন করেছেন।উদ্দীপকের দৃশ্যকল্প-২ এ স্বদেশের প্রতি কবির ভালোবাসা প্রকাশ পেলেও এটিই 'প্রত্যাবর্তনের লজ্জা' কবিতর একমাত্র দিক নয়। এ কবিতার কেন্দ্রীয় উপজীব্য কবির ট্রেন ধরার ব্যর্থতাজনিত লজ্জা। কবি দশ মাইল হেঁটে রাতের শেষ ট্রেন ধরতে ব্যর্থ হয়ে হতাশাগ্রস্ত। তখন তাঁর মনে পড়ে বাবার কথা, যিনি তাঁকে তৈরির সময়ই সতর্ক করেছিলেন। মনে পড়ে তাঁর ভাই-বোনদের কথা, যারা কখনো ট্রেন ধরতে ব্যর্থ হয় না। ট্রেন ধরার আগেই নানাবিধ সতর্কতা পালন করে। উদ্দীপকে আলোচ্য কবিতার এ দিকগুলো অনুপস্থিত থাকায় উদ্দীপকটি আলোচ্য কবিতার সামগ্রিক ভাবার্থ প্রকাশ করেনি।
HSC Bangla 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · সৃজনশীল
দৃশ্যকল্পদ্বয়ে 'প্রত্যাবর্তনের লজ্জা' কবিতার সামগ্রিক প্রকাশ পেয়েছে…
উদ্দীপক
রাজশাহী ক্যাডেট কলেজ · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর