উপেক্ষায় ঋতুরাজে কেন কবি দাও তুমি ব্যথা?-উক্তিটি দিয়ে কী বোঝানো হয়েছে?
উত্তর: উপেক্ষায় ঋতুরাজে কেন কবি দাও তুমি ব্যথা?- উক্তিটি দিয়ে বসন্তের প্রতি কবির উদাসীনতায় কবিভক্তের মনে যেসব প্রশ্নের উদয় হয়েছে তাকে বোঝানো হয়েছে। 'তাহারেই পড়ে মনে' কবিতায় প্রকৃতিতে বসন্তের আগমন ঘটলেও কবি এর প্রতি উদাসীন। তিনি কান্তকে বরণ করে নেওয়ার জন্য কবিতা রচনা করছেন না। বসন্তের প্রতি কবির এই নিস্পৃহতা কবিভক্তকে ভাবিয়ে তুলেছে। কবিভক্ত তাই তাঁর কাছে জানতে চাইছে, কী কারণে তিনি বসন্তকে উপেক্ষা করছেন, বসন্তকে বরণ না করে কেন ব্যথা দিচ্ছেন।
HSC Bangla 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · সৃজনশীল
উপেক্ষায় ঋতুরাজে কেন কবি দাও তুমি ব্যথা?-উক্তিটি দিয়ে কী বোঝানো হয়েছে?
উত্তর