উদ্দীপকের আলোকে মামুন সাহেবের কাজটি আর্থ-সামাজিক উন্নয়নে কী ধরনের ভূমিকা পালন করেছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের মামুন সাহেবের ব্যবসায় উদ্যোগ আর্থ-সামাজিক উন্নয়নে ইতিবাচক ভূমিকা পালন করেছে বলে আমি মনে করি।একটি দেশের ব্যবসায়-বাণিজ্য ও শিল্প স্থাপন নির্ভর করে ঐ দেশের উদ্যোক্তাদের ওপর। বাংলাদেশ একটি স্বল্পায়তনের জনবহুল দেশ। এদেশে এখনও অর্থনৈতিকভাবে আশানুরূপ উন্নয়ন সাধিত হয়নি। এদেশে বিভিন্ন শিল্প গড়ে ওঠার মতো প্রয়োজনীয় কাঁচামালের যথেষ্ট প্রাচুর্য রয়েছে; শুধু ব্যবসায়ের যথাযথ উদ্যোগ গ্রহণ করলেই সফলতা অর্জন সম্ভব।উদ্দীপকের জনাব মামুন নাটোরের হালতি বিলের পাশে একটি পিকনিক স্পট প্রতিষ্ঠা করেন এবং দক্ষতার সাথে পরিচালনা করে বাংলাদেশের অর্থনীতিতে বিশেষ অবদান রেখেছেন। তার এ অবদানের প্রেক্ষিতে বিশেষ করে সম্পদের যথোপযুক্ত ব্যবহার, দক্ষ জনশক্তি তৈরি, স্বাবলম্বিতা অর্জন, কর্মসংস্থাপনের সুযোগ সৃষ্টি, জাতীয় উৎপাদন বৃদ্ধিসহ রাজস্ব আয় বাড়ছে। ফলে অর্থনৈতিক উন্নয়ন ঘটছে।জনাব মামুন তার ব্যবসায় প্রতিষ্ঠানে কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন। ফলে ব্যক্তিগত, সামাজিক ও জাতীয় আয় বৃদ্ধি পাচ্ছে এবং জীবনযাত্রার মান উন্নয়ন হচ্ছে। ফলশ্রুতিতে দেশের আর্থ-সামাজিক উন্নয়নে তিনি তথা তার প্রতিষ্ঠান অবদান রাখছে। তাই বলা যায়, বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে জনাব মামুনের মতো উদ্যোক্তার প্রয়োজনীয়তা অত্যধিক।
SSC ব্যবসায় উদ্যোগ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · সৃজনশীল
উদ্দীপকের আলোকে মামুন সাহেবের কাজটি আর্থ-সামাজিক উন্নয়নে কী ধরনের ভ…
উদ্দীপক
Sylhet · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর