জনাব আরমান ব্যবসায়ের কোন পক্ষের প্রতি দায়বদ্ধতা পালন করেছেন? ব্যাখ্যা কর।
উত্তর: জনাব আরমান ব্যবসায়ের সমাজের প্রতি সামাজিক দায়বদ্ধতা পালন করেছেন।ব্যবসায়ে সমাজ ও সমাজের মানুষগুলো যে সহযোগিতা করে থাকে তার বিপরীতে সমাজের প্রতি ব্যবসায়ীরা যে দায়-দায়িত্ব পালন করে তাকে সমাজের প্রতি সামাজিক দায়বদ্ধতা পালন বলে। সমাজ ও সমাজের মানুষদের ঘিরেই ব্যবসায় ও এর কার্যাবলি আবর্তিত হয়। এই সমাজ হতে বিভিন্ন সুযোগ-সুবিধা গ্রহণ করেই ব্যবসায় সমৃদ্ধি লাভ করে।উদ্দীপকের জনাব আরমান একজন বুদ্ধিমান, সাহসী ও সৎ লোক। বাবার মৃত্যুর পর তিনি বাবার ব্যবসায় দেখাশুনা করেন। তিনি কখনো অধিক মুনাফার আশায় পণ্যের কৃত্রিম বাজার সংকট তৈরি করেন না এবং জাতীয় দুর্যোগে মানুষের মাঝে টাকা-পয়সা, খাদ্যসামগ্রী, ঔষধ ইত্যাদি দিয়ে সাহায্য করেন। জনাব আরমানের এমন সহযোগিতা সমাজের প্রতি সামাজিক দায়বদ্ধতা পালনের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, জনাব আরমান ব্যবসায়ের সমাজের প্রতি সামাজিক দায়বদ্ধতা পালন করেছেন।
SSC ব্যবসায় উদ্যোগ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · সৃজনশীল
জনাব আরমান ব্যবসায়ের কোন পক্ষের প্রতি দায়বদ্ধতা পালন করেছেন? ব্যাখ্…
উদ্দীপক
Barisal · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর