জনাব সুরুজের ব্যবসায় পরিচালনায় কোন বিশেষ দিকটি ফুটে উঠেছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে জনাব সুরুজের ব্যবসায় পরিচালনায় ব্যবসায়ের নৈতিকতা দিকটি ফুটে উঠেছে।ব্যবসায়ের নৈতিকতা হলো ব্যবসায়ীদের জন্য একটি দিকনির্দেশনা যেটি তাদেরকে সঠিক পথে, সুষ্ঠু ও সুন্দরভাবে ব্যবসায় পরিচালনায় সহায়তা করে।উদ্দীপকের জনাব সুরুজ একজন সৎ ব্যবসায়ী। তিনি ফল ব্যবসায়ের সাথে জড়িত। তিনি ফরমালিন ও রাসায়নিক পদার্থ মিশ্রিত ফল ক্রয়-বিক্রয় করেন না। তিনি সততার সাথে ব্যবসায় করেন। কারো কাছ থেকে ধার নিলে তা সময়মতো ফেরত দেন। ক্রেতা ও ভোক্তাদের সাথে প্রতারণা না করা, মানহীন ও ভেজাল পণ্য বিক্রয় না করা ব্যবসায়ের নৈতিকতার অন্তর্ভুক্ত। অর্থাৎ, জনাব সুরুজ ক্রেতা ও ভোক্তাদের নিকট ফরমালিনমুক্ত ফল সরবরাহ করেন এবং সততার সাথে ব্যবসায় করেন বিধায় তার ব্যবসায়ে নৈতিকতার দিকটি ফুটে উঠেছে।
SSC ব্যবসায় উদ্যোগ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · সৃজনশীল
জনাব সুরুজের ব্যবসায় পরিচালনায় কোন বিশেষ দিকটি ফুটে উঠেছে? ব্যাখ্যা…
উদ্দীপক
Sylhet · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর