উদ্দীপকে বর্ণিত মিসেস শায়লার 'সামাজিক কার্যক্রমের ভূমিকা বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে বর্ণিত মিসেস শায়লা সমাজের প্রতি সামাজিক দায়িত্ব পালনের মাধ্যমে ব্যবসায়ে সুফল পেতে পারেন।ব্যবসায়ে সমাজ ও সমাজের মানুষগুলো যে সহযোগিতা করে থাকে তার বিপরীতে সমাজের প্রতি ব্যবসায়ীরা যে দায়-দায়িত্ব পালন করে তাকে সমাজের প্রতি ব্যবসায়ীদের দায়িত্ব বলে। এ দায়িত্বগুলোর মধ্যে রয়েছে জাতীয় দুর্যোগে জনগণের পাশে দাঁড়ানো; এলাকায় স্কুল, কলেজ, হাসপাতাল, মসজিদ, মাদ্রাসা স্থাপন, গ্যাস, বিদ্যুৎ, রাস্তাঘাট সুবিধা প্রদান ইত্যাদি।উদ্দীপকের মিসেস শায়লা একজন গার্মেন্টস ব্যবসায়ী। তিনি তার প্রতিষ্ঠানের কর্মচারীদের সাথে সুন্দর ব্যবহার করেন। এছাড়াও তিনি তার একটি নিজস্ব ফাউন্ডেশনের মাধ্যমে এলাকার দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন এবং স্কুল-কলেজের বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করে অনুদানের ব্যবস্থা করেন।ব্যবসায় একটি সামাজিক প্রতিষ্ঠান। তাই সমাজের মানুষের বিভিন্ন বস্তুগত ও অবস্তুগত চাহিদা পূরণের মাধ্যমে মুনাফা অর্জন করাই ব্যবসায়ীর কাজ। যে ব্যবসায় এরূপ অভাব পূরণে ব্যর্থ হয়, সেই ব্যবসায়ীর পক্ষে সাফল্য অর্জন করা সম্ভব নয়। তাই বর্তমানে মুনাফা অর্জনের সঙ্গে সঙ্গে ব্যবসায়ের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তি বা পক্ষগুলোর প্রতিও দায়িত্ব পালন করতে হয়। উদ্দীপকের মিসেস শায়লাও তাই মুনাফা অর্জনের পাশাপাশি সমাজের মানুষের প্রতি বিভিন্ন দায়িত্ব পালন করছেন। এতে করে সমাজের নিকট তার প্রতিষ্ঠানের সুনাম বৃদ্ধি পাবে এবং তিনি ব্যবসায়ে সাফল্য অর্জন করতে সক্ষম হবেন।
SSC ব্যবসায় উদ্যোগ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত মিসেস শায়লার 'সামাজিক কার্যক্রমের ভূমিকা বিশ্লেষণ কর।
উদ্দীপক
Chittagong · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর