জনাব সুরুজের মতো ব্যবসায়ীরা সামাজিক দায়বদ্ধতা থেকেই সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডে আত্মনিয়োগ করে- উক্তিটি বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে সামাজিক দায়বদ্ধতা থেকে জনাব সুরুজের মতো ব্যবসায়ীরা সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডে আত্মনিয়োগ করে উক্তিটি যথার্থ এবং যুক্তিযুক্ত।ব্যবসায় সামাজিক দায়বদ্ধতা বলতে মুনাফা অর্জনের সাথে সমাজে কিছু মঙ্গলময় বা কল্যাণকর কাজ করাকে বোঝায়। ব্যবসায় একটি সামাজিক প্রতিষ্ঠান। সমাজকে ঘিরেই এর কার্যক্রম। সমাজের প্রয়োজনে মানসম্পন্ন পণ্য ও সেবা উৎপাদন এবং বণ্টনের মাধ্যমে মুনাফা অর্জনের পাশাপাশি বিভিন্ন জনহিতকর কাজে এগিয়ে আসা সামাজিক দায়িত্বের মধ্যে পড়ে।উদ্দীপকে জনাব সুরুজ একজন ফল ব্যবসায়ী। তিনি অত্যন্ত সৎ ব্যবসায়ী। তিনি ফর 'ন ও রাসায়নিক পদার্থ মিশ্রিত ফল ক্রয়-বিক্রয় করেন না। এছ। ও তিনি মুনাফা অর্জনের পাশাপাশি বিভিন্ন জনকল্যাণমূলক কাজ, পারবেশবান্ধব কাজের সাথে সম্পৃক্ত থাকেন। এতে তার সামাজিক দায়বদ্ধতার প্রকাশ পায়।পরিশেষে বলা যায়, একজন ব্যবসায়ী হিসেবে জনাব সুরুজ সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে বিভিন্ন কল্যাণকর কাজে আত্মনিয়োগ করেন উক্তিটি যথার্থ।
SSC ব্যবসায় উদ্যোগ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · সৃজনশীল
জনাব সুরুজের মতো ব্যবসায়ীরা সামাজিক দায়বদ্ধতা থেকেই সমাজকল্যাণমূলক …
উদ্দীপক
Sylhet · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর