ব্যবসায়িক মূল্যবোধ ও নৈতিকতার আলোকে জনাব রাইসুলের কার্যক্রমের মূল্যায়ন কর।
উত্তর: ব্যবসায়িক মূল্যবোধ ও নৈতিকতার আলোকে জনাব রাইসুলের কার্যক্রম অনৈতিক।উচিত এবং ন্যায়-নীতি মেনে চলাই হচ্ছে নৈতিকতা। আর কোনটা ভালো, কোনটা মন্দ এ সম্পর্কিত মানুষের বোধ বা উপলব্ধিই হচ্ছে মূল্যবোধ। অর্থাৎ মূল্যবোধের বহিঃপ্রকাশ হচ্ছে নৈতিকতা। এ নৈতিকতার গুণেই একজন ব্যবসায়ী সৎ ও ন্যায়-নিষ্ঠাবান হয়ে থাকেন। আর নৈতিকতার অভাবেই একজন ব্যবসায়ী অসৎ হয়ে থাকেন।উদ্দীপকের জনাব রাইসুল শিশুর খাদ্যসামগ্রীর একটি কারখানা স্থাপন করেন। তিনি নিম্নমানের কাঁচামাল দিয়ে পণ্য উৎপাদন করে বেশি মূল্যে বিক্রয় করেন। এছাড়াও তিনি ক্ষতিকর রং মিশিয়ে জুস তৈরি করেন এবং ২০০ গ্রামের পরিবর্তে ২৫০ গ্রামের স্টিকার লাগিয়ে বেশি দামে বিক্রয় করেন। অল্প কিছুদিন তার প্রতিষ্ঠানটি চললেও বর্তমানে বন্ধ রয়েছে।ব্যবসায় একটি সামাজিক প্রতিষ্ঠান। সমাজের মানুষের বিভিন্ন বস্তুগত ও অবস্তুগত চাহিদা পূরণের মাধ্যমে মুনাফা অর্জন করাই ব্যবসায়ীর কাজ। যে ব্যবসায় এরূপ অভাব পূরণে ব্যর্থ হয়, সেই ব্যবসায়ীর পক্ষে সাফল্য অর্জন করা সম্ভব নয় এবং তার এসকল কর্মকাণ্ড নৈতিকতা বিরোধী। উদ্দীপকের জনাব রাইসুলও এমন এক ধরনের ব্যবসায়ী, যিনি ব্যবসায়ের ক্ষেত্রে বিভিন্ন অসাধু পথ অবলম্বন করেন। তাই আমি মনে করি, ব্যবসায়িক মূল্যবোধ ও নৈতিকতার আলোকে জনাব রাইসুলের কার্যক্রম অনৈতিক।
SSC ব্যবসায় উদ্যোগ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · সৃজনশীল
ব্যবসায়িক মূল্যবোধ ও নৈতিকতার আলোকে জনাব রাইসুলের কার্যক্রমের মূল্য…
উদ্দীপক
Dinajpur · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর