জনাব রায়হান কোন পক্ষের প্রতি দায়বদ্ধতা পালন করেছেন? বর্ণনা কর।
উত্তর: জনাব রায়হান সরকারের প্রতি সামাজিক দায়িত্ব পালন করেছেন।ব্যবসায় গঠন, পরিচালনা ও নিরাপদে টিকে থাকতে সরকার ব্যবসায়ীদের যে আইনগত সুযোগ-সুবিধা প্রদান করে থাকে তার বিপরীতে সরকারের প্রতি ব্যবসায়ীরা যে দায়-দায়িত্ব পালন করে তাকে সরকারের প্রতি ব্যবসায়ীদের দায়িত্ব বলে। সরকারের সহযোগিতা ছাড়া ব্যবসায়-বাণিজ্য পরিচালনা করা সম্ভব নয়। কারণ সরকার যেকোনো সমাজের সর্বোচ্চ প্রতিনিধিত্বশীল সংস্থা।উদ্দীপকের জনাব রায়হান একটি ভোগ্যপণ্য তৈরি কারখানা স্থাপন করতে চান। এইলক্ষ্যে তিনি যথাযথ নিয়মনীতি অনুসরণ করে স্থাপন করেন। উৎপাদিত পণ্য সুলভ মূল্যে বিক্রয় করেন এবং মুনাফার একটি অংশ স্থানীয় সরকারি প্রতিষ্ঠানে জমা দেন। উক্ত নিয়মনীতি ও মুনাফার অংশ প্রদান কার্যক্রম সরকারের প্রতি সামাজিক দায়িত্বের মধ্যে পড়ে। তাই বলা যায়, জনাব রায়হান সরকারের প্রতি সামাজিক দায়িত্ব পালন করেছেন।
SSC ব্যবসায় উদ্যোগ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · সৃজনশীল
জনাব রায়হান কোন পক্ষের প্রতি দায়বদ্ধতা পালন করেছেন? বর্ণনা কর।
উদ্দীপক
Dinajpur · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর