উদ্দীপকে মৎস্য চাষিদের ব্যবসা পরিচালনায় কোন দিকটি ফুটে উঠেছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে মৎস্য চাষিদের ব্যবসায় পরিচালনায় ব্যবসায় নৈতিকতার দিকটি ফুটে উঠেছে।ব্যবসায়ে উচিত এবং ন্যায়-নীতি মেনে চলাই ব্যবসায় নৈতিকতা। মানসম্মত পণ্য ও সেবা উৎপাদন, সময়মতো সরবরাহ, ন্যায্যমূল্যে সরবরাহ, সঠিক ওজন ও মানে পণ্য-দ্রব্য সরবরাহ, সত্যকে প্রতিষ্ঠা করা, সততার সাথে ব্যবসায় পরিচালনা করা প্রভৃতি মেনে চলাই ব্যবসায় নৈতিকতা। আর এগুলো মেনে চললে প্রতিষ্ঠানের জন্য দীর্ঘমেয়াদে সুনাম বয়ে আনে।উদ্দীপকে বলা হয়েছে, মেঘনা নদীতে খাঁচায় মাছ চাষ জনপ্রিয় হয়ে উঠেছে। এর মাধ্যমে প্রাকৃতিক সুবিধায় মাছ চাষ করে চাষিরা স্বাবলম্বী। কিন্তু চাষিদের সাথে কথা বলে তাদের সমস্যাও জানা গেছে। তারা বললেন শুকনো মৌসুমে বিভিন্ন ডাইং কোম্পানিগুলো তাদের শিল্পবর্জ্য নদীতে ছেড়ে দেয়। তাই তারা সেই সময় মাছ চাষ বন্ধ রাখেন। তাদের কর্মকাণ্ডগুলো ব্যবসায় নৈতিকতার সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, উদ্দীপকে মৎস্য চাষিদের ব্যবসায় পরিচালনায় ব্যবসায় নৈতিকতার দিকটি ফুটে উঠেছে।
SSC ব্যবসায় উদ্যোগ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · সৃজনশীল
উদ্দীপকে মৎস্য চাষিদের ব্যবসা পরিচালনায় কোন দিকটি ফুটে উঠেছে? ব্যাখ…
উদ্দীপক
Comilla · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর