জনাব মাহির ব্যবসায়ের সফলতার কারণ বিশ্লেষণ কর।
উত্তর: জনাব মাহির ব্যবসায়ের সফলতার মূল কারণ হলো নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতা পালন করে ব্যবসায় পরিচালনা করা।ব্যবসায়িক নৈতিকতা বলতে সত্য, ন্যায় ও আদর্শের মাঝে থেকে সততার ভিত্তিতে ব্যবসায়ের বিভিন্ন কাজ পরিচালনা করাকে বোঝায়। আর ব্যবসায়ের সামাজিক দায়বদ্ধতা বলতে মুনাফা অর্জনের সাথে সমাজের কিছু মঙ্গলময় বা কল্যাণমূলক কাজ করাকে বোঝায়।উদ্দীপকের বিসিক বাজারের জনাব মাহি অনেক বছর যাবৎ সততার সাথে ব্যবসায় চালিয়ে আসছেন। এতে স্পষ্ট হয় যে, তিনি নৈতিকতা বজায় রেখে ব্যবসায় পরিচালনা করেছেন যা তার ব্যবসায়িক সফলতায় ইতিবাচক ভূমিকা পালন করেছে।জনাব মাহি সবসময় ক্রেতাদের মানসম্মত পণ্য সরবরাহ করেন। আর তিনি মানসম্মত পণ্য সরবরাহের মধ্য দিয়ে ক্রেতা ও ভোক্তাদের প্রতি সামাজিক দায়িত্ব পালন করেছেন। ফলে ক্রেতা ও ভোক্তারা সন্তুষ্ট থাকায় তিনি দ্রুত সফলতা লাভ করেন। তাই বলা যায়, নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতা মেনে ব্যবসায় পরিচালনাই জনাব মাহির ব্যবসায়ের সফলতার মূল কারণ।
SSC ব্যবসায় উদ্যোগ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · সৃজনশীল
জনাব মাহির ব্যবসায়ের সফলতার কারণ বিশ্লেষণ কর।
উদ্দীপক
Mymensingh · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর