মামুন সাহেবের পিকনিক স্পট প্রতিষ্ঠার কাজকে কী বলে? বর্ণনা কর।
উত্তর: উদ্দীপকের মামুন সাহেবের পিকনিক স্পট প্রতিষ্ঠার কাজকে ব্যবসায় উদ্যোগ বলে।ব্যবসায় উদ্যোগের মূল উদ্দেশ্য হলো মুনাফা অর্জন। এটি সাধারণত নতুন ব্যবসায় শুরুর সাথে সম্পর্কিত। তবে প্রতিষ্ঠানে নতুন পণ্য বা সেবা চালু করাও ব্যবসায় উদ্যোগের মধ্যে পড়ে।উদ্দীপকের জনাব মামুন নাটোরের হালতি বিলের পাশে বিশ একর জমি নিয়ে মনোরম পরিবেশে একটি পিকনিক স্পট প্রতিষ্ঠা করেন। তার এ পিকনিক স্পট প্রতিষ্ঠায় মূল উদ্দেশ্য হলো মুনাফা অর্জন। মূলত মুনাফার আশায় লোকসানের ঝুঁকি থাকা সত্ত্বেও তিনি উক্ত পিকনিক স্পট প্রতিষ্ঠা করেন। তাই বলা যায়, মামুন সাহেবের পিকনিক স্পট প্রতিষ্ঠার কাজকে ব্যবসায় উদ্যোগ বলা যায়।
SSC ব্যবসায় উদ্যোগ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · সৃজনশীল
মামুন সাহেবের পিকনিক স্পট প্রতিষ্ঠার কাজকে কী বলে? বর্ণনা কর।
উদ্দীপক
Sylhet · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর