বন্ধু-বান্ধবের পরামর্শ না শুনে কাজে এগিয়ে যাওয়ায় হেলালের মধ্যে উদ্যোক্তার কোন গুণটি প্রকাশ পেয়েছে তা বিশ্লেষণ কর।
উত্তর: বন্ধু-বান্ধবের পরামর্শ না শুনে কাজে এগিয়ে যাওয়ায়, হেলালের মধ্যে উদ্যোক্তার চ্যালেঞ্জ গ্রহণ করার মানসিকতা ও ঝুঁকি গ্রহণের ক্ষমতা গুণটি প্রকাশ পেয়েছে।উদ্যোক্তার সফলতা ও ব্যর্থতা অনেকাংশে নির্ভর করে তার মধ্যে বিদ্যমান, গুণাবলির ওপর। যে কাজে ঝুঁকি বেশি সে কাজ থেকে আয়ের সুযোগও বেশি হয়। সফল উদ্যোক্তারা ঝুঁকিপূর্ণ কাজে নিয়োজিত হয়ে বিশেষ আনন্দ পায়।হেলাল যুব প্রশিক্ষণ কেন্দ্র থেকে প্রশিক্ষণ নেয়। সে ও তার ভাই মিলে পারিবারিক পুকুরে মাছ চাষের সিদ্ধান্ত নেয়। কিন্তু তার বন্ধুরা ঝুঁকির কথা বলে তাদের নিরুৎসাহিত করার চেষ্টা করে। তবুও হেলাল ও তার ভাই মাছ চাষ শুরু করে।হেলাল জানে তার ব্যবসায়ে ঝুঁকি আছে। তবুও ব্যবসায় শুরু করেছে। তার চ্যালেঞ্জ গ্রহণ করার মানসিকতা ও ঝুঁকি গ্রহণ করার মানসিকতা রয়েছে বলে সে এটি করতে সাহস করেছে। ব্যবসায় মানেই ঝুঁকি। হেলাল এ কথা জানে এবং ঝুঁকি গ্রহণের সাহস রাখে। না হলে সে মাছ চাষ শুরু করতে পারত না। তাই বলা যায়, হেলালের মধ্যে চ্যালেঞ্জ গ্রহণ করার মানসিকতা ও 'ঝুঁকি গ্রহণের ক্ষমতা' গুণটি ফুটে ওঠেছে।
SSC ব্যবসায় উদ্যোগ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · সৃজনশীল
বন্ধু-বান্ধবের পরামর্শ না শুনে কাজে এগিয়ে যাওয়ায় হেলালের মধ্যে উদ্য…
উদ্দীপক
Sylhet · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর