উদ্দীপকে আসিফের কাজটিকে কী বলে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে আসিফের কাজটিকে ব্যবসায় উদ্যোগ বলে।ব্যবসায় উদ্যোগের বিষয়বস্তু নতুন ব্যবসায় শুরুর সাথে সম্পর্কিত। এটি সম্পূর্ণ নতুন ব্যবসায় হতে পারে, নতুন পণ্য বা সেবা ব্যবসায়ে সংযুক্ত করার প্রয়াস হতে পারে, নতুন প্রক্রিয়া বা পদ্ধতি চালু করা হতে পারে, নতুন বাজারে প্রবেশ প্রচেষ্টা হতে পারে- এর সবকিছুর সাথেই যেহেতু নতুন চিন্তা যুক্ত তাই এগুলো ব্যবসায় উদ্যোগের অন্তর্ভুক্ত।উদ্দীপকের আসিফ দরিদ্রতার কারণে অষ্টম শ্রেণি পর্যন্ত পড়াশুনা করার সুযোগ পায়। তাই তিনি প্রতিবেশীর পরামর্শে যুব প্রশিক্ষণ কেন্দ্র থেকে কম্পিউটার চালনার উপর একটি কোর্স সম্পন্ন করেন। পরবর্তীতে মায়ের কাছ থেকে ঋণ নিয়ে পৌরসভা এলাকায় 'মা কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র' নামে একটি প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেন এবং নিজে তা পরিচালনা করেন। তার প্রশিক্ষণ কেন্দ্র থেকে যারা ভালো ফলাফল করে তাদেরকে প্রশিক্ষক হিসেবে নিয়োগ দেন। আসিফের এমন কার্যক্রম ব্যবসায় উদ্যোগের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, উদ্দীপকে আসিফের কাজটিকে ব্যবসায় উদ্যোগ বলে।
SSC ব্যবসায় উদ্যোগ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · সৃজনশীল
উদ্দীপকে আসিফের কাজটিকে কী বলে? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Barisal · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর