জনাব আলমের ব্যবসায়ে লাভবান না হওয়ার মূল কারণ কী? উত্তরের সপক্ষে যুক্তি দেখাও।
উত্তর: ক্রেতার ধরন ও সামর্থ্য অনুযায়ী সঠিক পণ্য নির্বাচন না করায় জনাব আলম ববসায়ে লাভবান হতে পারেনি।ক্রেতা বা ভোক্তাদের চাহিদা ও সামর্থ্য অনুযায়ী ব্যবসায়ীকে পণ্য নির্বাচন করতে হয়। কারণ একেক ধরনের ক্রেতার চাহিদা একেক রকমের হয়। আর প্রত্যেকেই নিজের সামর্থ্য অনুযায়ী পণ্য ক্রয় করে। উদ্দীপকের জনাব আলম আমদানি বাণিজ্যের সাথে জড়িত। তিনি চীন থেকে বিলাসজাত দ্রব্য ক্রয় করে তা এদেশের বিভিন্ন শহরতলিতে বিক্রয় করেন। কিন্তু তাতে তিনি লাভবান হতে পারছেন না।বাংলাদেশের বিভিন্ন শহরতলিতে সাধারণত নিম্ন আয়ের লোকজন বাস করে। তাদের অধিকাংশই রক্ষণশীল পরিবারের সদস্য। প্রথমত নিম্ন আয়ের মানুষের জনাব আলমের আমদানিকৃত বিলাসজাত দ্রব্য ক্রয়ের সামর্থ্য বা ইচ্ছা কোনোটিই নেই। অন্যদিকে রক্ষণশীল পরিবারের সদস্যরা এসব বিলাস দ্রব্য ক্রয় করতে আগ্রহী হয় না। তিনি ক্রেতাদের অবস্থা বিবেচনা না করেই এসব পণ্য আমদানি করেন। এতে তার বিক্রয় বাড়ছে না, লাভও হচ্ছে না। তাই জনাব আলম তার ব্যবসায়ে লাভবান হতে পারছেন না।
SSC ব্যবসায় উদ্যোগ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · সৃজনশীল
জনাব আলমের ব্যবসায়ে লাভবান না হওয়ার মূল কারণ কী? উত্তরের সপক্ষে যুক…
উদ্দীপক
Sylhet · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর