জনাব আসাদের 'তাঁত শিল্প' প্রতিষ্ঠার কারণ কী? বর্ণনা কর।
উত্তর: জনাব আসাদ মুনাফার আশায় অনুকূল ব্যবসায়িক পরিবেশের ওপর ভিত্তি করে তাঁত শিল্প প্রতিষ্ঠা করেন।যেসব প্রাকৃতিক ও অপ্রাকৃতিক উপাদান দ্বারা ব্যবসায় সংগঠনের গঠন, কার্যাবলি, উন্নতি, অবনতি প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রভাবিত হয় সেগুলোর সমষ্টিকে ব্যবসায়িক পরিবেশ বলে। পরিবেশ দ্বারা মানুষের জীবনধারা, আচার-আচরণ, সংস্কৃতি, অর্থনীতি ও ব্যবসায় প্রভাবিত হয়। উদ্দীকের জনাব আসাদ নরসিংদীর বাবুরহাটে অনুকূল ব্যবসায়িক পরিবেশ দেখে অনুপ্রাণিত হন। অতঃপর তিনি আনুষ্ঠানিক পড়ালেখা শেষ করে উক্ত এলাকায় একটি তাঁত শিল্প স্থাপন করেন। উক্ত এলাকায় তাঁত শিল্প স্থাপনের অনুকূল উপাদান, আর্থিক প্রতিষ্ঠানের পুঁজি যোগান ও সরকারি পৃষ্ঠপোষকতার কারণে এ শিল্পের প্রচুর সম্ভাবনায় অনুপ্রাণিত হয়ে তিনি তাঁত শিল্প স্থাপন করেন। সুতরাং বলা যায়, জনাব আসাদের তাঁত শিল্প প্রতিষ্ঠার কারণ হলো অনুকূল ব্যবসায়িক পরিবেশে অধিক মুনাফার প্রত্যাশা।
SSC ব্যবসায় উদ্যোগ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · সৃজনশীল
জনাব আসাদের 'তাঁত শিল্প' প্রতিষ্ঠার কারণ কী? বর্ণনা কর।
উদ্দীপক
Rajshahi · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর