উদ্যোক্তা হিসেবে আর্থ-সামাজিক উন্নয়নে জনাব আবিদের কার্যাবলির গুরুত্ব মূল্যায়ন কর।
উত্তর: উদ্যোক্তা হিসেবে আর্থ-সামাজিক উন্নয়নে জনাব আবিদের কার্যাবলির গুরুত্ব রয়েছে। যে ব্যক্তি ঝুঁকি নিয়ে মুনাফা অর্জনের আশায় নিজস্ব মেধা, শ্রম ও অর্থ বিনিয়োগ করে কোনো ব্যবসায় বা শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলেন, তাকে উদ্যোক্তা বা ব্যবসায় উদ্যোক্তা বলে। উদ্দীপকের জনাব আবিদ একটি কাপড়ের দোকানে কয়েক বছর কাজ করার পর নিজেই একটি প্রতিষ্ঠান গড়ে তোলেন। দৃঢ় মনোবলের ফলে তিনি এরূপ কয়েকটি প্রতিষ্ঠানের মালিক। কাজের পরিধি বৃদ্ধি পাওয়ায় তিনি প্রতিষ্ঠানে কয়েকজন কর্মী নিয়োগ দেন। সফলভাবে ব্যবসায় পরিচালনা করে তিনি প্রচুর মুনাফা অর্জন করছেন। এর মাধ্যমে একদিকে যেমন তার আর্থিক উন্নতি হচ্ছে, তেমনি উৎপাদন এবং ভোগ-ব্যবহার বৃদ্ধির ফলে ব্যাপক মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়; যা আর্থ-সামাজিক উন্নয়নকে ত্বরান্বিত করে। উৎপাদন, ভোগ-ব্যবহার এবং কর্মসংস্থান সৃষ্টি যেকোনো দেশের অর্থনৈতিক উন্নয়নকে নির্দেশ করে। যে দেশের অর্থনৈতিক উন্নয়ন যত বেশি সুদৃঢ় ও মজবুত হয়, সে দেশের আর্থ-সামাজিক উন্নয়নও তত বেশি হয়। উদ্দীপকের উদ্যোক্তা জনাব আবিদের আত্মবিশ্বাসী ব্যবসায়ী কার্যক্রমের ফলে দেশের আর্থ-সামাজিক উন্নয়ন নিশ্চিত হবে। তাই বলা যায়, উদ্যোক্তা হিসেবে জনাব আবিদের কার্যক্রম দেশের আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
SSC ব্যবসায় উদ্যোগ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · সৃজনশীল
উদ্যোক্তা হিসেবে আর্থ-সামাজিক উন্নয়নে জনাব আবিদের কার্যাবলির গুরুত্…
উদ্দীপক
Dinajpur · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর