একটি দেশের আর্থ-সামাজিক উন্নয়নে জনাব আরমানের ছক 'খ' এর কার্যাবলির গুরুত্ব মূল্যায়ন কর।
উত্তর: আর্থ-সামাজিক উন্নয়নে জনাব আরমানের ছক 'খ'-এর কার্যাবলির গুরুত্ব অত্যন্ত ব্যাপক।একটি দেশের ব্যবসায়-বাণিজ্য ও শিল্প স্থাপন নির্ভর করে ঐ দেশের উদ্যোক্তাদের ওপর। বাংলাদেশ একটি স্বল্পায়তনের জনবহুল দেশ। এদেশে এখনও অর্থনৈতিকভাবে আশানুরূপ উন্নয়ন সাধিত হয়নি। এদেশে বিভিন্ন শিল্প গড়ে ওঠার মতো প্রয়োজনীয় কাঁচামালের যথেষ্ট প্রাচুর্য রয়েছে। শুধু ব্যবসায়ের যথাযথ উদ্যোগ গ্রহণ করলেই সফলতা অর্জন সম্ভব।উদ্দীপকে ছক 'খ'-তে উল্লিখিত (১) ফটোকপির দোকান স্থাপন (২) শোপিস তৈরি ও বিক্রয় (৩) খাদ্যজাত দ্রব্যাদি উৎপাদন (৪) কাঠের আসবাবপত্র তৈরির ব্যবসায় স্থাপনের উদ্দেশ্য হলো মুনাফা অর্জন। তাই এসব বিষয় ব্যবসায় উদ্যোগ। উদ্যোক্তাগণ ব্যবসায় যথাযথ উদ্যোগ গ্রহণ করে ব্যবসায় স্থাপন এবং দক্ষতার সাথে পরিচালনা করে বাংলাদেশের অর্থনীতিতে বিশেষ অবদান রাখতে সক্ষম। আর এ অবদানের প্রেক্ষিতে বিশেষ করে সম্পদের যথোপযুক্ত ব্যবহার, দক্ষ জনশক্তি তৈরি, স্বাবলম্বিতা অর্জন, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, জাতীয় উৎপাদন বৃদ্ধিসহ রাজস্ব আয় বৃদ্ধি পাবে। ফলে অর্থনৈতিক উন্নয়ন ঘটবে।ব্যবসায় প্রতিষ্ঠানে অনেকের কর্মসংস্থানের ব্যবস্থা হয়। ফলে ব্যক্তিগত, সামাজিক ও জাতীয় আয় বৃদ্ধি পাচ্ছে এবং জীবনযাত্রার মান উন্নয়ন হয়। ফলশ্রুতিতে দেশের আর্থ-সামাজিক উন্নয়নে তিনি তথা তার প্রতিষ্ঠান অবদান রাখার সুযোগ পাবে। তাই বলা যায়, বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে ব্যবসায় উদ্যোগের প্রয়োজনীয়তা অত্যধিক।
SSC ব্যবসায় উদ্যোগ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · সৃজনশীল
একটি দেশের আর্থ-সামাজিক উন্নয়নে জনাব আরমানের ছক 'খ' এর কার্যাবলির গ…
উদ্দীপক
Jessore · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর