মোতালেব মিয়ার RENT-A-CAR ও রেস্তোরাঁ প্রতিষ্ঠায় উদ্যোক্তার কোন কোন বৈশিষ্ট্য ফুটে উঠেছে? বর্ণনা কর।
উত্তর: মোতালেব মিয়ার RENT-A-CAR ও রেস্তোরাঁ প্রতিষ্ঠায় উদ্যোক্তার দূরদৃষ্টি বৈশিষ্ট্য ফুটে উঠেছে।ভবিষ্যৎ সম্ভাবনা সম্পর্কে আগাম ধারণা করতে পারার সামর্থ্যকেই দূরদৃষ্টি বলে। একজন ব্যক্তি তার নতুন চিন্তার সাফল্য সম্ভাবনা যদি বুঝতে না পারেন, সমস্যা কী হতে পারে যদি ভাবতে না পারেন তবে তার পক্ষে কখনোই ভালো উদ্যোক্তা হওয়া সম্ভব নয়।উদ্দীপকের মোতালেব মিয়া ভালোভাবেই পর্যবেক্ষণ করলেন পদ্মা সেতু দেখতে দেশের বিভিন্ন জায়গা থেকে লোক আসবে। এতে সবাই ভালো মানের খাবার আশা করবে। তাই তিনি একটি RENT-A-CAR ও মানসম্মত রেস্তোরাঁ প্রতিষ্ঠার কাজ শুরু করলেন। ভবিষ্যৎ সম্পর্কে তার বুঝতে পারার গুণটি উদ্যোক্তার দূরদৃষ্টি গুণের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, মোতালেব মিয়ার RENT-A-CAR ও রেস্তোরাঁ প্রতিষ্ঠায় উদ্যোক্তার দূরদৃষ্টি বৈশিষ্ট্য ফুটে উঠেছে।
SSC ব্যবসায় উদ্যোগ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · সৃজনশীল
মোতালেব মিয়ার RENT-A-CAR ও রেস্তোরাঁ প্রতিষ্ঠায় উদ্যোক্তার কোন কোন …
উদ্দীপক
Comilla · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর