দেশের আর্থসামাজিক উন্নয়নে জনাব আসাদের মতো উদ্যোক্তার গুরুত্ব বিশ্লেষণ কর।
উত্তর: দেশের আর্থসামাজিক উন্নয়নে জনাব আসাদের মতো উদ্যোক্তার গুরুত্ব অপরিসীম।লাভের আশায় ঝুঁকি নিয়ে অর্থ ও শ্রম বিনিয়োগ করাকে ব্যবসায় উদ্যোগ বলে। একজন উদ্যোক্তা নিজের কর্মসংস্থানের পাশাপাশি একাধিক মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করে থাকেন। এতে দেশের আর্থসামাজিক উন্নয়ন ত্বরান্বিত হয়।উদ্দীপকের জনাব আসাদ নরসিংদী জেলার বাবুরহাটে একটি তাঁত শিল্প স্থাপন করেন। ফলে উক্ত এলাকায় অনেক লোকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়। এতে সামাজিক অবস্থার উন্নয়ন ঘটে।জনাব আসাদের প্রতিষ্ঠিত তাঁত শিল্পে কর্মরত ব্যক্তির আয়ের সুযোগ হয়। ফলে ব্যক্তিগত এ জাতীয় আয় বৃদ্ধি পায়। ফলে অর্থনৈতিক উন্নতি ঘটে। তাই বলা যায়, দেশের আর্থসামাজিক উন্নয়নে জনাব আসাদের মতো উদ্যোক্তার গুরুত্ব অপরিসীম।
SSC ব্যবসায় উদ্যোগ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · সৃজনশীল
দেশের আর্থসামাজিক উন্নয়নে জনাব আসাদের মতো উদ্যোক্তার গুরুত্ব বিশ্লে…
উদ্দীপক
Rajshahi · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর