মি. সাজুর চিংড়ি আড়ৎ প্রতিষ্ঠা কোন ধরনের চিন্তা? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে বর্ণিত মি. সাজু চিংড়ির আড়ৎ প্রতিষ্ঠা হলো ব্যবসায় উদ্যোগমূলক চিন্তা।একজন উদ্যোক্তা ব্যবসায় আরম্ভ করার জন্য যেসব কার্যক্রম সম্পাদন করেন তার সামগ্রিক রূপই হলো ব্যবসায় উদ্যোগ। লাভের আশায় ঝুঁকি নিয়ে অর্থ ও শ্রম বিনিয়োগ করাই হলো ব্যবসায় উদ্যোগ। ব্যবসায় উদ্যোগের উদ্দেশ্য মুনাফা অর্জন আর অন্যান্য উদ্যোগের উদ্দেশ্য হলো জনকল্যাণ।উদ্দীপকে দেখা যায়, মি. সাজু কাকচিড়ায় একটি চিংড়ির আড়ৎ প্রতিষ্ঠা করেন কিন্তু পূর্বঅভিজ্ঞতার অভাবে প্রথমদিকে লোকসান দিতে হয়। মি. সাজুর চিংড়ির আড়ৎ যেহেতু লোকসান হয়েছে। তাছাড়া ভবিষ্যতে লাভের সম্ভাবনা কিংবা লোকসানের ঝুঁকি বিদ্যমান। মূলত মি. সাজু লাভের উদ্দেশ্যে লোকসানের ঝুঁকি থাকা সত্ত্বেও চিংড়ির আড়ৎ প্রতিষ্ঠা করেছেন। তাই বলা যায়, মি. সাজুর চিংড়ির আড়ৎ প্রতিষ্ঠা হলো ব্যবসায় উদ্যোগমূলক চিন্তা।
SSC ব্যবসায় উদ্যোগ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · সৃজনশীল
মি. সাজুর চিংড়ি আড়ৎ প্রতিষ্ঠা কোন ধরনের চিন্তা? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Mymensingh · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর