দেশের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নে আসিফের প্রতিষ্ঠানটির গুরুত্ব মূল্যায়ন কর।
উত্তর: দেশের আর্থসামাজিক অবস্থার উন্নয়নে আসিফের ব্যবসায় উদ্যোগ কার্যক্রম খুবই গুরুত্বপূর্ণ। ব্যবসায় উদ্যোগের বিষয়বস্তু নতুন ব্যবসায় শুরুর সাথে সম্পর্কিত। এটি সম্পূর্ণ নতুন ব্যবসায় হতে পারে, নতুন পণ্য বা সেবা ব্যবসায়ে সংযুক্ত করার প্রয়াস হতে পারে, নতুন প্রক্রিয়া বা পদ্ধতি চালু করা হতে পারে, নতুন বাজারে প্রবেশ প্রচেষ্টা হতে পারে এর সবকিছুর সাথেই যেহেতু নতুন চিন্তা যুক্ত তাই এগুলো ব্যবসায় উদ্যোগের অন্তর্ভুক্ত।উদ্দীপকে আসিফ প্রতিবেশীর পরামর্শে যুব প্রশিক্ষণ কেন্দ্র থেকে কম্পিউটার চালনার উপর একটি কোর্স সম্পন্ন করেন। পরবর্তীতে মায়ের কাছ থেকে ঋণ নিয়ে পৌরসভা এলাকায় 'মা কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র' নামে একটি প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেন এবং নিজে তা পরিচালনা করেন। তার প্রশিক্ষণ কেন্দ্র থেকে যারা ভালো ফলাফল করে তাদেরকে প্রশিক্ষক হিসেবে নিয়োগ দেন। এতে বেকার ছেলে-মেয়েরা সমাজবিরোধী কাজে লিপ্ত না হয়ে দেশের উন্নয়নে অবদান রাখতে পারে।উদ্দীপকে আসিফের কার্যক্রমটি ব্যবসায় উদ্যোগ বলে বিবেচিত। ব্যবসায় উদ্যোগ ছাড়া অনুন্নত, উন্নত বা উন্নয়নশীল কোনো দেশের আর্থ-সামাজিক উন্নয়ন কল্পনা করা যায় না। দেশে চাকরির ক্ষেত্র সীমিত তাই কেউ যদি নিজ উদ্যোগে কোনো প্রতিষ্ঠান স্থাপন করে সেক্ষেত্রে ব্যক্তির অবস্থার পরিবর্তনের পাশাপাশি কিছু লোকেরও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। পাশাপাশি তার উদ্যোগের সফলতা দেখে অনেকেই ব্যবসায় করতে এগিয়ে আসবে। যা দেশ ও দেশের মানুষের অর্থনৈতিক অবস্থার উন্নয়নের পাশাপাশি দেশের জন্য কল্যাণ বয়ে আনবে। তাই আমি মনে করি, দেশের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নে আসিফের ব্যবসায় উদ্যোগ কার্যক্রম খুবই গুরুত্বপূর্ণ।
SSC ব্যবসায় উদ্যোগ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · সৃজনশীল
দেশের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নে আসিফের প্রতিষ্ঠানটির গুরুত্ব মূল…
উদ্দীপক
Barisal · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর