উদ্দীপকে জনাব আবীরের মধ্যে উদ্যোক্তার কোন গুণটি পরিলক্ষিত হয়েছে? বর্ণনা কর।
উত্তর: উদ্দীপকে জনাব আবীরের মধ্যে উদ্যোক্তার উদ্যোক্তার চ্যালেঞ্জ ও ঝুঁকি গ্রহণের মানসিকতার গুণটি পরিলক্ষিত হয়েছে।আর্থিক ক্ষতির সম্ভাবনাকে ঝুঁকি বলে। এই ক্ষতি নেয়ে নেয়ার মতো মনকেই উদ্যোক্তার ঝুঁকি গ্রহণের মানসিকতা বলে। যেকোনো নতুন উদ্যোক্তার ঝুঁকির বা ক্ষতির সম্ভাবনা বেশি থাকে। তাই সাফল্য আসবেই এবং কখনোই ক্ষতি স্বীকার করতে হবে না এমন চিন্তা উদ্যোক্তাকে বর্জন করতে হয়।উদ্দীপকের আবীর যুব প্রশিক্ষণ থেকে সবজি চাষের উপর প্রশিক্ষণ নিয়ে পারিবারিক নিজস্ব জমিতে রাসায়নিক সারমুক্ত সবজি চাষ করেন। এই কার্যক্রমটি পরিচালনা করতে জনাব আবীরকে বিভিন্ন ঝুঁকির সম্মুখীন হতে হয়। কিন্তু তিনি তাতে দমে যাননি। আবীরের এমন গুণ উদ্যোক্তার উদ্যোক্তার চ্যালেঞ্জ ও ঝুঁকি গ্রহণের মানসিকতা গুণের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, উদ্দীপকে জনাব আবীরের মধ্যে উদ্যোক্তার চ্যালেঞ্জ ও ঝুঁকি গ্রহণের মানসিকতার গুণটি পরিলক্ষিত হয়েছে।
SSC ব্যবসায় উদ্যোগ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · সৃজনশীল
উদ্দীপকে জনাব আবীরের মধ্যে উদ্যোক্তার কোন গুণটি পরিলক্ষিত হয়েছে? বর…
উদ্দীপক
Dinajpur · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর