উদ্দীপকে উল্লিখিত মি. সাজুর ব্যবসায় সফলতার কারণ বিশ্লেষণ কর।
উত্তর: মি. সাজুর গুণাবলির কারণেই উদ্দীপকে উল্লিখিত ব্যবসায়টি সফলতা লাভ করে। সাধারণত একজন উদ্যোক্তা বিভিন্ন ধরনের গুণের অধিকারী হয়ে থাকে। এসব গুণ তাকে সাফল্যের দ্বারপ্রান্তে নিয়ে যেতে সাহায্য - করে। একটি ব্যবসায়ের শুরু থেকে সঠিক পরিকল্পনা প্রণয়ন, বাস্তবায়ন ও সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে কাঙ্ক্ষিত মুনাফা অর্জনের সকল কিছুই উদ্যোক্তার ওপর নির্ভর করে বিধায় ব্যবসায় প্রতিষ্ঠানকে লাভজনক করার ক্ষেত্রে উদোক্তার ভূমিকাই মুখ্য। উদ্দীপকে দেখা যায়, মি. সাজু কাকচিড়ায় একটি চিংড়ির আড়ৎ প্রতিষ্ঠা করেন। পূর্বঅভিজ্ঞতা না থাকায় প্রথমদিকে লোকসান হলে মি. সাজু প্রশিক্ষণ গ্রহণ করে নতুন উদ্যোগে ব্যবসায় পরিচালনা করে সফলতা লাভ করেন। মি. সাজুর এ ব্যবসায়িক সফলতার ক্ষেত্রে তার ঝুঁকিগ্রহণ ক্ষমতা, পরিবর্তিত পরিস্থিতির সাথে খাপ খাইয়ে চলা, পুঁজিসংস্থান ও তার যথোপযুক্ত ব্যবহার নিশ্চিতকরণ, ব্যর্থতার কারণ খোঁজে দ্বিতীয়বার নতুন উদ্যোগে কাজ শুরু করা, নিজের অভিজ্ঞতা থেকে শিক্ষাগ্রহণ করে কর্মক্ষেত্রে প্রয়োগসহ সফল উদ্যোক্তার বেশকিছু গুণ পরিলক্ষিত হয়। মূলত ব্যবসায়ের সাফল্য কিংবা ব্যর্থতা অনেকাংশে উদ্যোক্তার গুণাবলির ওপর নির্ভরশীল। তাই বলা যায়, মি. সাজুর গুণাবলির কারণেই উদ্দীপকে উল্লিখিত ব্যবসায়টি সফলতা লাভ করে।
SSC ব্যবসায় উদ্যোগ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত মি. সাজুর ব্যবসায় সফলতার কারণ বিশ্লেষণ কর।
উদ্দীপক
Mymensingh · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর