জনাব নয়নের কাজটি ব্যবসায়ের কোন শাখার অন্তর্গত? -ব্যাখ্যা কর।
উত্তর: জনাব নয়নের কাজটি ব্যবসায়ের বাণিজ্য শাখার অন্তর্গত।ব্যবসায় বা শিল্পে ব্যবহৃত কাঁচামাল উৎপাদকের নিকট পৌছানো কিংবা শিল্পে উৎপাদিত পণ্য বা সেবাসামগ্রী ভোক্তাদের নিকট পৌছানোর সকল কার্যাবলিকে বাণিজ্য বলে। বাণিজ্যের মাধ্যমে পণ্যের স্বত্বগত, স্থানগত, সময়গত, অর্থগত ও ঝুঁকিগত বাধা দূর হয়।উদ্দীপকের জনাব নয়ন একজন স্বনামধন্য ব্যবসায়ী। তিনি মৌসুমে বিভিন্ন পাইকারি বাজার থেকে পিঁয়াজ, রসুন ও আলু সংগ্রহ করে হিমাগারে সংরক্ষণ করে পরবর্তীতে বেশি দামে বিক্রি করে ব্যবসায়ে বেশ লাভবান হয়েছেন। এখানে দেখা যাচ্ছে, জনাব নয়ন ক্রয়-বিক্রয় ও গুদামজাতকরণের কাজ সম্পন্ন করেছেন; যা ব্যবসায়ের বাণিজ্য শাখার বৈশিষ্ট্যকে নির্দেশ করে।
SSC ব্যবসায় উদ্যোগ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · সৃজনশীল
জনাব নয়নের কাজটি ব্যবসায়ের কোন শাখার অন্তর্গত? -ব্যাখ্যা কর।
উদ্দীপক
Jessore · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর