জনাব নয়নের ঋণ নেওয়া প্রক্রিয়াটি কোন পরিবেশের উপাদান? বিশ্লেষণ কর।
উত্তর: জনাব নয়নের ঋণ নেওয়া প্রক্রিয়াটি অর্থনৈতিক পরিবেশের উপাদান।অর্থনৈতিক পরিবেশ বলতে দেশে বিরাজমান অর্থ ও ব্যাংকিং ব্যবস্থা, কৃষি ও শিল্পের অবদান, জনগণের সঞ্চয় ও বিনিয়োগ মানসিকতা, সরকারের পৃষ্ঠপোষকতা প্রভৃতিকে বোঝায়।উদ্দীপকের জনাব নয়ন একজন স্বনামধন্য ব্যবসায়ী। তিনি মৌসুমে বিভিন্ন পাইকারি বাজার থেকে পিঁয়াজ, রসুন ও আলু সংগ্রহ করে হিমাগারে সংরক্ষণ করে পরবর্তীতে বেশি দামে বিক্রি করে ব্যবসায়ে বেশ লাভবান হয়েছেন। ভবিষ্যতে আরও বেশি লাভবান হওয়ার জন্য অধিক পরিমাণে পণ্য হিমাগারে সংরক্ষণ করার জন্য আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ নেওয়ার চিন্তাভাবনা করেছেন। জনাব নয়নের এরূপ চিন্তা-ভাবনা ব্যবসায়ের অর্থনৈতিক পরিবেশের অন্তর্গত অর্থ ও ব্যাংকিং উপাদানকে প্রভাবিত করবে।অর্থনৈতিক পরিবেশের অন্তর্গত সঞ্চয় ও বিনিয়োগ, মূলধন এবং অর্থ ও ব্যাংকিং উপাদান ব্যবসায়ের কার্যক্রমকে বিশেষভাবে প্রভাবিত করে থাকে। উদ্দীপকের জনাব নয়ন আর্থিক প্রতিষ্ঠান তথা ব্যাংক থেকে ঋণ গ্রহণের মাধ্যমে তার ব্যবসায় সম্প্রসারণ করতে পারবেন এবং কাঙ্ক্ষিত সফলতা অর্জনে সক্ষম হবেন বলে আশা করা যায়।
SSC ব্যবসায় উদ্যোগ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · সৃজনশীল
জনাব নয়নের ঋণ নেওয়া প্রক্রিয়াটি কোন পরিবেশের উপাদান? বিশ্লেষণ কর।
উদ্দীপক
Jessore · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর