মি. নাঈমের ঋণ গ্রহণের চিন্তাভাবনা ব্যবসায়ের কোন পরিবেশকে প্রভাবিত করছে বলে তুমি মনে কর? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও।
উত্তর: মি. নাঈমের ঋণ গ্রহণের চিন্তা-ভাবনা ব্যবসায়ের অর্থনৈতিক পরিবেশকে প্রভাবিত করছে।যে সকল উপাদান দ্বারা ব্যবসায়ের অর্থ ও অর্থসংশ্লিষ্ট কার্যক্রম প্রভাবিত হয় তাকে ব্যবসায়ের অর্থনৈতিক পরিবেশ বলে। সঞ্চয় ও বিনিয়োগ, মূলধন, অর্থ ও ব্যাংকিং প্রভৃতি ব্যবসায়ের অর্থনৈতিক পরিবেশের উপাদান হিসেবে গণ্য হয়।উদ্দীপকের মি. নাঈম পড়ালেখা করে ঢাকার নবাবপুরে একটি কেমিক্যালের দোকান দেন। তার আমদানিকৃত কেমিক্যালের মান ভালো হওয়ায় বিক্রয় বাড়ে এবং মুনাফাও বাড়তে থাকে। কিন্তু, তার কাছে প্রয়োজনীয় অর্থ না থাকায় ব্যবসায়ের পরিধি বৃদ্ধি করতে পারছেন না। এমতাবস্থায় 'তিনি একটি আর্থিক প্রতিষ্ঠানের নিকট থেকে ঋণ নেওয়ার কথা ভাবছেন; যা তার প্রয়োজনীয় অর্থের যোগান দিতে সাহায্য করবে।ব্যাংক ব্যবসায় খাতে ঋণ প্রদানের মাধ্যমে একদিকে যেমন ব্যাংক নির্দিষ্ট সুদ গ্রহণের মাধ্যমে আয় করে, তেমনি ব্যবসায় প্রতিষ্ঠানও উক্ত অর্থ ব্যবসায়ে বিনিয়োগ করে মুনাফা অর্জন করে থাকে। মি. নাঈম ব্যাংক থেকে ঋণ গ্রহণের মাধ্যমে তার ব্যবসায়ের পরিধি বাড়াতে পারবেন এবং পূর্বের তুলনায় বেশি মুনাফা অর্জন করতে পারবেন বলে আশা করছি। সুতরাং বলা যায়, মি. নাঈমের ব্যবসায় পরিধি বৃদ্ধিকল্পে ব্যাংক থেকে ঋণ গ্রহণের সিদ্ধান্ত ইতিবাচক এবং সঠিক হয়েছে বলে আমি মনে করি। এতে মি. নাঈমের ব্যবসায়ের প্রবৃদ্ধির পাশাপাশি দেশের অর্থনৈতিক গতিশীলতাও বৃদ্ধি পাবে।
SSC ব্যবসায় উদ্যোগ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · সৃজনশীল
মি. নাঈমের ঋণ গ্রহণের চিন্তাভাবনা ব্যবসায়ের কোন পরিবেশকে প্রভাবিত ক…
উদ্দীপক
Rajshahi · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর