জনাব কাশেমের শিল্পটি কোন ধরনের? ব্যাখ্যা কর।
উত্তর: জনাব কাশেম উৎপাদন শিল্পের সাথে জড়িত।শ্রম ও যন্ত্রপাতি ব্যবহারের মাধ্যমে কাঁচামালকে ভোগ্যপণ্য বা চূড়ান্ত পণ্যে রূপান্তর করার প্রক্রিয়াকে উৎপাদন শিল্প বলে। যেমন-আসবাবপত্র শিল্প, চিনি শিল্প, সিমেন্ট শিল্প, বস্ত্র শিল্প ইত্যাদি।উদ্দীপকের জনাব কাশেম বিভিন্ন এলাকা থেকে কাঠ সংগ্রহ করেন। অতঃপর উক্ত কাঠকে বিভিন্ন প্রক্রিয়া করে দক্ষ জনবলের সাহায্যে আসবাবপত্র তৈরি করেন। তার তৈরিকৃত আসবাবপত্র বিভিন্ন দোকানে বিক্রি করেন। কাঠকে আসবাবপত্রে রূপান্তরের জন্য বিভিন্ন প্রক্রিয়ায় শ্রম ও যন্ত্রপাতি ব্যবহৃত হয় যা উৎপাদন শিল্পের সাথে সাদৃশ্যপূর্ণ। তাই বলা যায়, জনাব কাশেম উৎপাদন শিল্পের সাথে জড়িত।
SSC ব্যবসায় উদ্যোগ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · সৃজনশীল
জনাব কাশেমের শিল্পটি কোন ধরনের? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Comilla · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর