জনাব কাশেম ব্যবসায় সম্প্রসারণে ব্যবসায় পরিবেশের যে উপাদানের সহায়তা নিয়েছেন- তার প্রভাব মূল্যায়ন কর।
উত্তর: উদ্দীপকের জনাব কাশেম ব্যবসায় সম্প্রসারণে ব্যবসায় পরিবেশের অর্থনৈতিক উপাদানের সহায়তা নিয়েছেন যার প্রভাব ব্যাপক।দেশে বিরাজমান কার্যকর অর্থ ও ব্যাংকিং ব্যবস্থা, কৃষি ও শিল্পের অবদান, জনগণের সঞ্চয় ও বিনিয়োগ মানসিকতা ও সরকারের পৃষ্ঠপোষকতা ব্যবসায় পরিবেশের সুদৃঢ় অর্থনৈতিক উপাদান হিসেবে কাজ করে।উদ্দীপকের জনাব কাশেম একজন আসবাবপত্র উৎপাদনকারী। তার তৈরিকৃত আসবাবপত্রের ব্যাপক চাহিদা বিদ্যমান। তাই তিনি ব্যবসায়ের পরিধি বাড়াতে চান। কিন্তু পুঁজিগত স্বল্পতার কারণে তাকে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হচ্ছে।জনাব কাশেম পুঁজিগত সমস্যার মধ্য দিয়ে ব্যবসায় চালিয়ে যাচ্ছেন। তার উৎপাদিত আসবাবপত্রের ব্যাপক চাহিদা রয়েছে। তাই তার উচিত ব্যাংকের সাহায্য নেওয়া। কেননা ব্যাংক অর্থসংক্রান্ত বাধা দূর করে ব্যবসায়কে অগ্রসর হতে অগ্রণী ভূমিকা পালন করে। ব্যবসায়ে সফলতার জন্য জনাব কাশেমের উচিত অর্থগত বাধাকে গুরুত্ব দিয়ে প্রয়োজনীয় অর্থসংস্থানের পদক্ষেপ গ্রহণ করা। সুতরাং জনাব কাশেমের ব্যবসায় সম্প্রসারণে ব্যবসায় পরিবেশের অর্থনৈতিক উপাদানের ব্যাপক প্রভাব রয়েছে।
SSC ব্যবসায় উদ্যোগ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · সৃজনশীল
জনাব কাশেম ব্যবসায় সম্প্রসারণে ব্যবসায় পরিবেশের যে উপাদানের সহায়তা …
উদ্দীপক
Comilla · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর