জনাব ফরিদের ব্যবসায়টি কোন শিল্পের অন্তর্গত? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের জনাব ফরিদের ইটভাটার ব্যবসায় উৎপাদন শিল্পের অন্তর্গত।যে শিল্পে শ্রম ও যন্ত্রের ব্যবহারের মাধ্যমে কাঁচামালকে প্রক্রিয়াজাত করে চূড়ান্ত পণ্যে রূপান্তর করা হয় তাকে উৎপাদন শিল্প বলে। সাধারণত কয়েকটি স্তরে এ শিল্পের কাজ সংঘটিত হয়। যেমন- চিনি শিল্প, সিমেন্ট শিল্প, বস্ত্র শিল্প, প্রকৌশল শিল্প, আসবাবপত্র শিল্প প্রভৃতি।উদ্দীপকের জনাব ফরিদ একটি ইটভাটার মালিক। তিনি যন্ত্র ব্যবহার করে মাটি প্রক্রিয়াজাত করে শ্রমিকের মাধ্যমে ইট তৈরি করেন। মূলত ইট উৎপাদনের প্রধান কাঁচামাল হলো মাটি যেটিকে শ্রম ও যন্ত্রের মাধ্যমে প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে ইটে রূপান্তর করা হয়। তাই বলা যায়, উদ্দীপকের জনাব ফরিদের ইটভাটার ব্যবসা উৎপাদন শিল্পের অন্তর্গত।
SSC ব্যবসায় উদ্যোগ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · সৃজনশীল
জনাব ফরিদের ব্যবসায়টি কোন শিল্পের অন্তর্গত? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Dhaka · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর